Success Story: সর্বভারতীয় CA পরীক্ষায় দ্বিতীয় স্থান, মেদিনীপুরের মেয়ে খুশি শিকারিয়ার সাফল্যে খুশির হাওয়া বাংলাজুড়ে
- Reported by:Ranjan Chanda
- Published by:Raima Chakraborty
Last Updated:
Success Story: খুশির কৃতিত্বে গর্বিত মেদিনীপুর শহর। তাঁর এই সাফল্য নিঃসন্দেহে আগামী দিনের পড়ুয়াদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। গোটা দেশে বাংলার মেয়ের জয়জয়কার...
মেদিনীপুর, রঞ্জন চন্দ: পরিশ্রম, অধ্যাবসায় এবং লক্ষ্যপূরণের অদম্য ইচ্ছা– এই তিনের সমন্বয়েই সাফল্যের শিখরে পৌঁছলেন মেদিনীপুর শহরের কন্যা খুশি শিকারিয়া। প্রথমবারেই সর্বভারতীয় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করে শুধু পরিবারকেই নয়, গর্বিত করেছেন গোটা মেদিনীপুর শহরকে।
মেদিনীপুর শহরের কেরানীটোলা এলাকার বাসিন্দা খুশি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। পড়াশোনার প্রতি তাঁর গভীর আগ্রহ ও নিয়মিত অধ্যবসায়ই এই অসাধারণ সাফল্যের মূল চাবিকাঠি বলে মনে করছেন শিক্ষক-শিক্ষিকারা। খুশি পড়াশোনা করেছেন মেদিনীপুর শহরের ইংরেজি মাধ্যম বিদ্যালয় বিদ্যাসাগর শিশু নিকেতনে।
আরও পড়ুন: গর্তে ‘পড়ে’ প্রাণে বেঁচে উঠলেন ‘মৃত’ মহিলা! অ্যাম্বুল্যান্সে নড়ে উঠল দেহ, তারপর? অবিশ্বাস্য
ICSE পরীক্ষায় তিনি পেয়েছিলেন ৯৭ শতাংশ নম্বর। এরপর ISC পরীক্ষায় বাণিজ্য শাখা থেকে ৯৬ শতাংশ নম্বর পেয়ে আবারও নিজের মেধার পরিচয় দেন। এরপর উচ্চশিক্ষার জন্য কলকাতার একটি কলেজে অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা শুরু করেন খুশি। পড়াশোনার পাশাপাশি তিনি বসেন সর্বভারতীয় সিএ পরীক্ষায়। আর প্রথম সুযোগেই সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে সকলকে তাক লাগিয়ে দেন তিনি। আগামীতেও চাটার্ড অ্যাকাউন্ট নিয়ে এগোতে চান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: মেনুকার্ডে দাম বাড়ালে অশান্তি, অথচ গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে! দিঘায় মাথায় হাত হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের
নিজের এই সাফল্যের কথা বলতে গিয়ে খুশি জানান, “এই সাফল্যের পিছনে আমার পরিবারের অবদান সবচেয়ে বেশি। ওঁরা সবসময় আমাকে উৎসাহ দিয়েছেন। পাশাপাশি আমার শিক্ষক-শিক্ষিকারাও নানা ভাবে সাহায্য করেছেন। ভাল ফলের আশা ছিল, কিন্তু এতটা সাফল্য পাব ভাবিনি।” খুশির বাবা শচীন শিকারিয়া পেশায় ব্যবসায়ী এবং মা প্রীতি শিকারিয়া গৃহিণী। মেয়ের এই সাফল্যে তাঁরা অত্যন্ত গর্বিত।
advertisement
তাঁদের কথায়, “খুশি ছোটবেলা থেকেই পড়াশোনায় ভীষণ মনোযোগী। প্রথমবারেই এত বড় সাফল্য পাওয়ায় আমরা খুবই আনন্দিত।” খুশির এই কৃতিত্বে গর্বিত মেদিনীপুর শহর। তার এই সাফল্য নিঃসন্দেহে আগামী দিনের পড়ুয়াদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইতিমধ্যেই প্রশাসনিক কর্তারা তাঁর এই সাফল্যের জন্য তাঁকে সাধুবাদ জানিয়েছেন।
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 11, 2026 7:21 PM IST








