advertisement

LPG Crisis in Digha: মেনুকার্ডে দাম বাড়ালে অশান্তি, অথচ গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে! দিঘায় মাথায় হাত হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের

Last Updated:

LPG Crisis in Digha: বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়েছে। এই পরিস্থিতিতে খাবারের দাম বাড়ালে অতিথিরা রেগে যাচ্ছেন। অন্যদিকে, গ্যাসের দাম বেড়েছে লাফিয়ে, ফলে লোকসানের আশঙ্কায় ব্যবসায়ীরা।

Rapid Read
পর্যটননগরী দিঘায় ফের উদ্বেগের মেঘ
পর্যটননগরী দিঘায় ফের উদ্বেগের মেঘ
দিঘা: পর্যটননগরী দিঘায় ফের উদ্বেগের মেঘ। কারণ শুধু ঘরোয়া গ্যাসই নয়, বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম-ও বেড়েছে। যুদ্ধ পরিস্থিতি দ্রুত না থামলে আরও কোন কোন ক্ষেত্রে চাপ বাড়তে পারে, তা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। বিশেষ করে গ্যাসের সরবরাহ নিয়ে অনেকের মাথায় হাত পড়েছে। প্রতিটি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা।
পূর্ব মেদিনীপুরের দিঘা বাঙালিদের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। সেখানেও এবার এই গ্যাস আতঙ্ক গ্রাস করেছে হোটেল-রেস্তোরাঁ মালিকদের। বাণিজ্যিক গ্যাসের মূল্যবৃদ্ধির জেরেই বিপাকে পড়েছেন দিঘার হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীরা।
বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম একধাক্কায় অনেকটা বেড়ে যাওয়ায় মাথায় হাত পড়েছে স্থানীয় হোটেল ও রেস্তোরাঁ মালিকদের। ভ্রমণপিপাসুদের অন্যতম প্রিয় গন্তব্য দিঘায় কয়েক হাজার ছোট-বড় হোটেল ও খাবারের দোকান রয়েছে। ব্যবসায়ীদের দাবি, এমনিতেই বাজারদর চড়া, তার উপর বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় খাবারের দাম বাড়ানো ছাড়া আর কোনও পথ থাকছে না।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতে অল্পবয়সি যুবকদের মধ্যে বাড়ছে অন্ত্রের ক্যানসার, এই এক লক্ষণ দেখলে সাবধান হোন! পরামর্শ চিকিৎসকের
কিন্তু খাবারের দাম বাড়লে পর্যটকদের উপর তার প্রভাব পড়বে, যা ব্যবসার ক্ষতি করতে পারে।​ ব্যবসায়ীরা জানান, রান্নার মূল উপকরণের দাম বাড়ায় লাভের গুড় পিঁপড়েয় খাচ্ছে। মেনু কার্ডে দাম বাড়ালে পর্যটকদের সঙ্গে বচসা হওয়ার আশঙ্কা থাকছে। বড় হোটেলগুলো সামাল দিলেও সৈকতের ধারের ছোট দোকান বা ‘পাইস হোটেল’গুলোর অস্তিত্ব সংকটে।
advertisement
আরও পড়ুন: এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে তলব, নোটিস কুন্তলকে! সমন এবার একাধিক চাকরিপ্রার্থীকেও
উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই আবহে তেল এবং গ্যাস সরবাহ নিয়ে সর্বত্র সমস্যা দেখা গিয়েছে। সঙ্কট দেখা যাচ্ছে ভারতেও। গৃহস্থালির গ্যাসের দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস বুকিং ২৫ দিন পর করে দেওয়া হয়েছে। বাণিজ্যিক গ্যাস স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গা ছাড়া অন্যত্র ব্যবহারে বিধি নিষেধ আরোপ করা হয়েছে। এর ফলে, হোটেল, রেস্তোরাঁয় মিলছে না বাণিজ্যিক গ্যাস। চিন্তার ভাঁজ হোটেল-রেস্তোরাঁর মালিকদের কপালে। এর ফলে কয়লার উনুনে রান্না করার চল ফিরে আসছে। তবে ক্রেতাদের মধ্যে খাবরের দাম বৃদ্ধি নিয়ে আশঙ্কা রয়ে যাচ্ছে।
advertisement
পঙ্কজ দাশ রথী
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
LPG Crisis in Digha: মেনুকার্ডে দাম বাড়ালে অশান্তি, অথচ গ্যাসের দাম লাফিয়ে বেড়েছে! দিঘায় মাথায় হাত হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ীদের
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement