advertisement

SSC Recruitment Scam: এসএসসি দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষাসচিবকে তলব, নোটিস কুন্তলকে! সমন এবার একাধিক চাকরিপ্রার্থীকেও

Last Updated:
SSC Recruitment Scam: এসএসসি নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় শাসকদলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ এবং শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈনকে তলব করল ইডি।
1/8
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা কুন্তল ঘোষকে। ১৭ মার্চ ইডির দফতরে তলব করা হয়েছে তাঁকে। কুন্তল ঘোষ ছাড়াও আগামী সপ্তাহে তলব করা হয়েছে শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈনকে। এছাড়াও এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক চাকরিপ্রার্থীকে সমন করা হয়েছে ইডির তরফে।

2/8
স্কুল সার্ভিস কমিশনের নবম-দশম ও একাদশ-দ্বাদশ নিয়োগ মামলায় শাসকদলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ এবং শিক্ষা দফতরের প্রাক্তন সচিব মণীশ জৈনকে তলব করল ইডি।

3/8
১৬ থেকে ১৯ মার্চের মধ্যে তাঁদের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। তদন্তকারীদের দাবি, ওই দুজনের পাশাপাশি নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় শতাধিক চাকরিপ্রার্থীকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হচ্ছে।

4/8
সূত্র মারফৎ জানা গিয়েছে, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় আগামী সপ্তাহে তাঁদের কলকাতার দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগেও এই মামলায় কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন।

5/8
অন্যদিকে, প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈনকেও আগেই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল। সেই সময় তিনি কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে গিয়ে হাজিরা দেন। এবার একই মামলার তদন্তে তাঁকে ফের ডাকা হয়েছে বলে জানা যাচ্ছে।

6/8
এর মধ্যেই চলতি মাসের শুরুতে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কেও নতুন করে তলব করা হয়েছে। আগামী ১৬ থেকে ১৮ মার্চের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

7/8
প্রসঙ্গত, ২০২২ সালের জুলাই মাসে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন পার্থ এবং অর্পিতা। দীর্ঘ তল্লাশির পর অর্পিতার দু’টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। তার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়।

8/8
পরে সিবিআই-এর এসএসসি এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থকে গ্রেফতার দেখানো (শোন অ্যারেস্ট) হয়। তবে এসএসসি দুর্নীতি মামলায় এর আগে কখনও পার্থ কিংবা অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করেনি ইডি।