Shantiniketan Tourism: ছুটি নেই? মাত্র এক রাতেই ভরপুর ঘুরতে পারেন শান্তিনিকেতন, তাও বাজেটে, কী কী দেখবেন? কোথায় থাকবেন? রইল 'আইটেনারি'
- Reported by:Souvik Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
ছুটি নেই? ব্যস্ততা তুঙ্গে? এদিকে রোজের রুটিনে হাঁফিয়ে উঠেছেন? মন বেড়াতে যেতে চাইছে? মাত্র এক রাতের জন্য আপনি ঘুরে আসতে পারেন কবিগুরুর শান্তিনিকেতন থেকে! কীভাবে? রইল 'আইটেনারি'
advertisement
1/4

এবার প্রশ্ন হল, আপনি একদিনে বোলপুর শান্তিনিকেতনে কী ভাবে ঘুরবেন? কারণ বোলপুর শান্তিনিকেতনে এমন বহু জায়গায় রয়েছে যা দু'দিন ঘুরেও শেষ করা যায় না। তাহলে এক রাত থেকে শান্তিনিকেতনে কী কী দেখবেন? হাওড়া থেকে আপনি যদি বাইকে শান্তিনিকেতন আসেন, তাহলে সময় লাগবে কমপক্ষে ৩ ঘণ্টা।
advertisement
2/4
একরাতে শান্তিনিকেতন ঘুরতে হলে আপনি বাড়ি থেকে বার হতে হবে সূর্যের আলো ফোটার আগে। ভোর ৩ টে নাগাদ কলকাতা থেকে বার হলে শান্তিনিকেতন পৌঁছাবেন সকাল ৬ টা থেকে ৭ টার মধ্যে।
advertisement
3/4
শান্তিনিকেতন পৌঁছেই খুঁজে নিন কম বাজেটের একটা হোটেল। বোলপুর স্টেশনের পাশেই যে সমস্ত হোটেল রয়েছে, সেখানেই রাত্রিবাস করতে পারেন। এসি রুমের ভাড়া এখানে অনেক কম। তবে উন্নতমানের হোটেল চাইলে যেতে হবে জাম্বুনি বাসস্ট্যান্ড, শ্যামবাটি মোড়, ও সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায়
advertisement
4/4
আপনি একদিনের জন্য শান্তিনিকেতনে আসেন, তাহলে কী কী দেখবেন? প্রথমেই দেখুন বিশ্বভারতী কমপ্লেক্স, তালধ্বজ, উপাসনা গৃহ, প্রকৃতি ভবন। এই কয়েকটি জায়গা দেখতে ৩ ঘণ্টা মতো লাগবে। এবার ব্রেকফাস্ট সেরে নিন। তার পর ঘুরে আসুন রবীন্দ্রভবন সংগ্রহশালা। সেখানে ঘুরতে আপনার সময় লাগবে কমপক্ষে দুই ঘণ্টা। দুপুর-বিকেলের দিকে পৌঁছে যান সোনাঝুরির হাট। সেখানেই লাঞ্চ সেরে নিন। সূর্য ডোবা না পর্যন্ত সোনাঝুরি হাটে থাকতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Shantiniketan Tourism: ছুটি নেই? মাত্র এক রাতেই ভরপুর ঘুরতে পারেন শান্তিনিকেতন, তাও বাজেটে, কী কী দেখবেন? কোথায় থাকবেন? রইল 'আইটেনারি'