advertisement

East Bardhaman News: রেললাইনে দীর্ঘক্ষণ পড়ে রইল মহিলার দেহ, ওপর দিয়ে চলে গেল একাধিক ট্রেন! রেলপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, হাড়হিম করা ছবি পূর্বস্থলীতে

Last Updated:

East Bardhaman News: পারিবারিক অশান্তির কারণে নিজেকে শেষ করে দিলেন গৃহবধূ। রেললাইনে ঝাঁপ দিয়ে মর্মান্তিক পরিণতি। কয়েকঘণ্টা ধরে রেললাইনের পড়েছিল দেহ। দেহের ওপর দিয়ে হল ট্রেন চলাচল।

রেললাইনে পড়ে আছে মহিলার জুতো
রেললাইনে পড়ে আছে মহিলার জুতো
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: মঙ্গলবার সাত সকালে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক গৃহবধূর। জানা গিয়েছে মৃত ওই গৃহবধূর নাম রানী হাজরা। বয়স আনুমানিক ২৫ বছর। মৃত মহিলার বাড়ি সমুদ্রগড় স্টেশন কলোনি মাছ বাজার এলাকায় বলে জানা গিয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ট্রেনে কাটা পড়ার পর দীর্ঘক্ষণ রেললাইনের ওপর দেহটি পড়েছিল। তার ওপর গিয়েছে যাচ্ছে একের এর পর এক ট্রেন। যা দেখে রীতিমতো অবাক হয়ে যান স্থানীয়রা। রেলপুলিশ ও রেল কর্তৃপক্ষের ঢিলেঢালা মনোভাব এই ঘটনার জন্য দায়ী বলে মনে করছেন মানুষ।
আরও পড়ুন: দামাল নদী-জঙ্গল-চা বাগানের মাঝে নতুন সাজে ডুয়ার্সের জনপ্রিয় স্পট, পর্যটকদের জন্য কোটি টাকার প্রকল্প জেলা পরিষদের
ঘটনা দেখে অনেকেই রেল পুলিশের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা। যদিও পরবর্তী সময় বেশ কয়েক ঘন্টা পর এলাকায় পৌঁছয় পুলিশ। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। অন্যদিকে এদিন মঙ্গলবার মৃত এই গৃহবধূর মা অভিযোগ তোলেন, মেয়েকে তার স্বামী নানান বিষয় নিয়ে সন্দেহ করতেন।
advertisement
advertisement
গতকাল সোমবার তাঁকে মারধরও করা হয়েছে বলে অভিযোগ। আর সেই কারণেই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন ওই গৃহবধূ। তবে ঘটনার পর ঘণ্টা দেহ রেললাইনে পড়ে থাকার কারণে রেল করত্ৃপক্ষের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়রা। রেলের আরও বেশি সতর্ক হওয়া উচিত বলেই তাঁদের দাবি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: রেললাইনে দীর্ঘক্ষণ পড়ে রইল মহিলার দেহ, ওপর দিয়ে চলে গেল একাধিক ট্রেন! রেলপুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন, হাড়হিম করা ছবি পূর্বস্থলীতে
Next Article
advertisement
Donald Trump: ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প ! হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’
ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প ! হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’
  • ইরানের উপর হামলা ‘দুই সপ্তাহ স্থগিত’ করলেন ট্রাম্প

  • দু’সপ্তাহের ‘সিজফায়ার’ ঘোষণা ট্রাম্পের

  • হরমুজ খুলে দেওয়ার শর্তেই এই ‘যুদ্ধবিরতি’

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement