TRENDING:

East Bardhaman News: কাটোয়ায় স্বাস্থ্য পরিষেবায় বড় চমক! ৭১ লক্ষ টাকা ব্যয়ে চালু হল জোড়া সুস্বাস্থ্য কেন্দ্র, জানুন কোন কোন ওয়ার্ডে

Last Updated:

East Bardhaman News: কাটোয়া শহরের বাসিন্দাদের জন্য সুখবর! ৭১ লক্ষ টাকা ব্যয় করে পুরসভার দুটি পৃথক ওয়ার্ডে সুস্বাস্থ্য কেন্দ্র বা 'হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার' চালু করা হল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাটোয়া, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা আরও সহজলভ্য করতে কাটোয়া শহরে চালু হল দু’টি নতুন সুস্বাস্থ্য কেন্দ্র। জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের অধীনে কাটোয়া পুরসভার উদ্যোগে শহরের দুই প্রান্তে গড়ে ওঠা এই কেন্দ্রগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
advertisement

পূর্ব বর্ধমান জেলার কাটোয়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসভাপাড়া এবং ১৯ নম্বর ওয়ার্ডের কুলডাঙ্গা এলাকায় পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশে শহুরে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে নির্মিত হয়েছে এই দু’টি সুস্বাস্থ্য কেন্দ্র। প্রায় ৭১ লক্ষ ৩৯ হাজার ৫৮২ টাকা ব্যয়ে তৈরি হওয়া কেন্দ্রগুলির উদ্বোধন করেন কাটোয়ার মহকুমা শাসক অনির্বান বসু। কাটোয়া পুরসভার ভাগীরথী তীরবর্তী বল্লভপাড়া–কাটোয়া ফেরিঘাটের সন্নিকটে গড়ে ওঠা সুস্বাস্থ্য কেন্দ্রটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি ফেরিঘাট দিয়ে যাতায়াতকারী বহু মানুষও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেতে পারবেন বলে জানান কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

advertisement

আরও পড়ুন: ছোটাছুটির দিন শেষ! এবার মুর্শিদাবাদের বুকে প্রথম এই ব্লক হাসপাতালে চালু হল সিজারিয়ান পরিষেবা, উপকৃত হবেন প্রসূতিরা

অন্যদিকে শহরের অন্যপ্রান্তে ১৯ নম্বর ওয়ার্ডের কুলডাঙ্গা এলাকায় নির্মিত নতুন সুস্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের গ্রামীণ এলাকার মানুষের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। কাটোয়া পুরসভার পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী জানান, কাটোয়া পুর এলাকায় ইতিমধ্যেই পাঁচটি সুস্বাস্থ্য কেন্দ্র নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। নতুন দু’টি কেন্দ্র চালু হওয়ায় শহরের স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
টোটোর দাপটে যাত্রীদের সংখ্যা তলানিতে, দিন গুজরানে নাভিশ্বাস, নির্বাচনের আগে সুসময়ের অপেক্ষায় ক্লান্ত হাজারদুয়ারির টাঙ্গাচালকরা
আরও দেখুন

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, মহকুমা শাসক অনির্বান বসু, পুরপ্রধান কমলাকান্ত চক্রবর্তী, পৌর সদস্য, পৌর কর্মচারী এবং এলাকার বহু বাসিন্দা। পুরসভা সূত্রে জানা গেছে, প্রতিটি সুস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী থাকবেন, যাতে নাগরিকরা সহজেই প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
East Bardhaman News: কাটোয়ায় স্বাস্থ্য পরিষেবায় বড় চমক! ৭১ লক্ষ টাকা ব্যয়ে চালু হল জোড়া সুস্বাস্থ্য কেন্দ্র, জানুন কোন কোন ওয়ার্ডে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল