advertisement

Murshidabad News: ছোটাছুটির দিন শেষ! এবার মুর্শিদাবাদের বুকে প্রথম এই ব্লক হাসপাতালে চালু হল সিজারিয়ান পরিষেবা, উপকৃত হবেন প্রসূতিরা

Last Updated:

Murshidabad News: বেলডাঙাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ করে অবশেষে ব্লক গ্রামীণ হাসপাতালেই শুরু হল সিজারিয়ান অপারেশন। এখন থেকে প্রসূতি মায়েদের আর দূরবর্তী হাসপাতালে দৌড়াতে হবে না। জেলা স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপে খুশি মুর্শিদাবাদের সাধারণ মানুষ।

+
বেলডাঙা

বেলডাঙা গ্রামীণ হাসপাতালে চালু সিজারিয়ান পরিষেবা 

মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: এবার মহকুমা বা জেলা হাসপাতালে নয়, ব্লক হাসপাতালে চালু হল সিজারিয়ান পরিষেবা। এতদিন প্রসূতি মায়েদের ডেলিভারির জন্য ছুটতে হত বহরমপুর। কিন্তু এবার বাড়ির কাছেই মিলবে সিজারিয়ান চিকিৎসা পরিষেবা। মুর্শিদাবাদ জেলার বুকে এই প্রথম ব্লক হাসপাতালে চালু করা হল এই পরিষেবা। যাতে উপকৃত হবেন বেলডাঙা ও রেজিনগরের বাসিন্দারা। তৈরি করা হয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার বিভাগ।
জানা গিয়েছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেলডাঙ্গা গ্রামীণ হাসপাতালে শুরু হল সিজারিয়ান অপারেশন পরিষেবা। আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার উদ্বোধন করলেন  বিধায়ক হাসানুজ্জামান। এর ফলে এখন থেকে প্রসূতি মায়েদের আর সিজারিয়ান অপারেশনের জন্য বহরমপুর বা অন্য কোনও বেসরকারি নার্সিংহোমে ছুটতে হবে না। ঘরের কাছের হাসপাতালেই মিলবে এই উন্নত পরিষেবা।
advertisement
advertisement
বেলডাঙ্গা ও পার্শ্ববর্তী অঞ্চলের সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই গ্রামীণ হাসপাতালেই যেন সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করা হয়। সেই দাবিকে মান্যতা দিয়েই পরিকাঠামো উন্নয়নের পর থেকেই পথ চলা শুরু করল এই বিভাগ। এদিন হাসপাতাল চত্বরে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে ফিতে কেটে শুভ উদ্বোধন করেন বিধায়ক। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দ্বীপ সান্যাল জানিয়েছেন, নতুন করে এই হাসপাতালে একজন প্রসূতি চিকিৎসক ও অ্যানাসথেসিয়া ডাক্তার নিয়োগ করা হবে। দৈনন্দিন গড়ে পাঁচজনকে সিজারিয়ান করা হতে পারে। যে কারণে পাঁচটি বেড তৈরি করা হয়েছে এবং অত্যাধুনিক মানের অপারেশন থিয়েটার তৈরি করা হয়েছে। বেলডাঙা বিধানসভা ও রেজিনগর বিধানসভার মানুষ উপকৃত হবেন এই চিকিৎসা পরিষেবা পাওয়ার ফলেই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ছোটাছুটির দিন শেষ! এবার মুর্শিদাবাদের বুকে প্রথম এই ব্লক হাসপাতালে চালু হল সিজারিয়ান পরিষেবা, উপকৃত হবেন প্রসূতিরা
Next Article
advertisement
Ajker Rashifal: রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ১৩ মার্চ, ২০২৬: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল ১৩ মার্চ, ২০২৬

  • দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • কোন রাশিদের জন্য আজকের দিন শুভ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement