জানা গিয়েছে, ওই মৎস্যজীবী সুন্দরবনের জঙ্গলের ভিতরের খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে ছিলেন প্রতিবেশী সুমন মণ্ডল ও আরও একজন। জঙ্গলের পাড় ধরে মাছ ধরার কাজ করছিলেন তাঁরা। এর মধ্যেই ধেয়ে আসে বিপদ!
advertisement
মাছ ধরতে ধরতে দেউলভারানি জঙ্গল সংলগ্ন খাঁড়িতে কাঁকড়া ধরতে পৌঁছন গোপালরা। জলের দিকে একেবারে গভীর মনসংযোগ করে ছিলেন। ঠিক তখনই গভীর বন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার এসে গোপালের উপর আক্রমণ করে। তাঁর ঘাড় কামড়ে বনের ভিতর নিয়ে যাওয়ার চেষ্টা করে বাঘটি। তখন গোপালের সঙ্গীরা বাঘকে আটকানোর চেষ্টা করে। শুরু হয় বাঘের সঙ্গে দুই সঙ্গীর অসম লড়াই।
জানা গিয়েছে, হামলার মুখেও শিকারকে ছাড়তে রাজি ছিল না বাঘটি। পালটা ওই দুই মৎস্যজীবীর উপরেও হামলা চালায় সে। ঘণ্টাখানেক অসম লড়াইয়ের পরেও অবশ্য বাঘের মুখ থেকে গোপালকে উদ্ধার করতে পারেনি তাঁর দুই সঙ্গী। বাঘ তাঁকে বনের ভিতর টেনে নিয়ে যায়। পরে বনের মধ্যে থেকে গোপাল ঢালির রক্তাক্ত, ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ওই মৎসজীবীর নিথর দেহ ঝড়খালিতে আনার পর বাসন্তী থানার পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায়। গোটা ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। বাঘের আক্রমণে এই মৃত্যুর ঘটনার পর আতঙ্কিত মৎস্যজীবীরা। তাঁদের আরও সতর্ক হওয়া প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সকলেই।






