সহযোগিতা করছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। সুন্দরবনের বিস্তীর্ণ অংশ জলাভূমি। এই জলাভূমি বিলীন হয়ে পড়লে সমস্যা বাড়বে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নদী, খাল, বিল বুজিয়ে ফেলার মত সমস্যা হচ্ছে। সেগুলি নিয়ে সচেতন করা এছাড়াও পরিবেশ রক্ষায় আরও একাধিক কাজ করবে তারা।
advertisement
এই কথা জানিয়েছেন বোটানি ডিপার্টমেন্টর প্রধান মধুমিতা মজুমদার। এই কাজের সূচনায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পলিউশান কন্ট্রোল বোর্ডের চেয়ারপার্সন কল্যাণ রুদ্র, ডব্লু-ডব্লু-এফ এর স্টেট কোঅর্ডিনেটর সঙ্গীতা মিত্র সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। শুধু জলাভূমি ও বাস্তুতন্ত্র সংরক্ষণ নয়, এই এলাকার প্রাণী, অনুজীব থেকে উদ্ভিদ সমস্ত কিছু সংরক্ষণে ধাপে ধাপে কাজ করবে তারা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিশাল কর্মযজ্ঞ শুরু হওয়ায় খুশি সকলেই। বর্তমানে বিভিন্ন দেওয়ালে ওয়াল পেইন্টিং করছে কলেজের ছাত্র-ছাত্রীরা। পরে তারা আরও কাজ করবে সারা বছর ধরে। এই ধরণের কাজে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করলে সমাজের সর্বস্তরের মানুষজনের কাছে একটা সদর্থক বার্তা যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। যার ফলে এই কাজ করা হচ্ছে।





