TRENDING:

Jalpaiguri News: সিকিমের ১৭ জলাধার ঘিরে বড় বিপদের আশঙ্কা, উপগ্রহ চিত্রে হাড়হিম করা ছবি! এক ধাক্কায় বদলে যেতে পারে সব

Last Updated:

Jalpaiguri News: জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে সিকিমের ১৭টি জলাধার রয়েছে বিপজ্জনক অবস্থায়। উপগ্রহ চিত্রে ধরা পড়েছে সেই ছবি। যেগুলির একটিও ভাঙলে তিস্তা নদী ভাসিয়ে দেবে উত্তরবঙ্গের বড় অংশ। চিন্তায় পরিবেশবিদরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, শান্তনু কর: জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েছে সিকিমের হিমবাহে। বিপজ্জনক অবস্থায় রয়েছে সিকিমের ১৭ টি প্রাকৃতিক জলাধার। একটি ভাঙলেই ভয়াবহ বিপদের মুখে পড়বে উত্তরবঙ্গের একটা বড় অংশ। ২০২৩ সালে লোনাক হ্রদ ভেঙে তিস্তা নদীর ভয়াবহ বন্যা পরিস্থিতির কথা মনে করিয়ে দিয়ে ভবিষ্যৎ আশঙ্কার কথাই শোনালেন রাজ্য দূষন নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র।
সিকিমে বিপর্যয় হলে উত্তরবঙ্গ ভাসিয়ে দিতে পারে তিস্তা
সিকিমে বিপর্যয় হলে উত্তরবঙ্গ ভাসিয়ে দিতে পারে তিস্তা
advertisement

জলপাইগুড়ি আনন্দ চন্দ্র কলেজে একটি সেমিনারে বক্তব্য রাখতে এসে ছিলেন দূষন নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান। সেখানেই উপগ্রহ চিত্রে ধরা পড়া হ্রদগুলির ছবি তুলে ধরার পাশাপাশি ভবিষ্যৎ বিপদের আশঙ্কা তুলে ধরেন তিনি।

আরও পড়ুন: মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, ‘লটারি’ পেলেন ১৫০ পর্যটক! এলাহি আয়োজন বর্ধমানে

advertisement

২০২৩ সালে সিকিমের লোনাক হ্রদ ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সিকিমে। প্রভাব পড়ে তিস্তায়। মৃত্যু হয় বহু মানুষের। এদের মধ্যে বেশির ভাগই সেনা কর্মী। প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি তিস্তা। পলির আস্তরণ পড়ে একাধিক জায়গায় গতিমুখ বদলে গিয়েছে উত্তরবঙ্গের বৃহওম এই নদীর। তিস্তা নদী র উৎপত্তিস্থল সিকিম। যা শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার হয়ে বয়ে গিয়েছে বাংলাদেশে।

advertisement

আরও পড়ুন: ভাটায় জল নামলেই থমকে যায় জনজীবন, রূপমারীর ফেরিঘাটে নিত্যযাত্রীদের ভোগান্তি! জোরালো দাবি সংস্কারের

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবন বাঁচাতে ময়দানে কলেজ পড়ুয়ারা, জলাভূমি রক্ষা করতে বড় উদ্যোগ! বদলে যাবে ছবিটা
আরও দেখুন

সিকিম পাহাড়ের খুবই দুর্গম অবস্থানের মধ্যে রয়েছে প্রাকৃতিক এই জলাধারগুলি। বৃষ্টিপাতের ছন্দে পরিবর্তন এসেছে। আয়তনে ক্রমশ বেড়েই চলছে অরক্ষিত অবস্থায় থাকা এই জলাধারগুলি। এই অবস্থায় ১৭ টি জলাধারের মধ্যে একটি ভাঙলে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, সেই আশঙ্কার কথা মনে করিয়ে দেওয়ার পাশাপাশি কেন্দ্র সরকারের তরফে দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে জানান তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jalpaiguri News: সিকিমের ১৭ জলাধার ঘিরে বড় বিপদের আশঙ্কা, উপগ্রহ চিত্রে হাড়হিম করা ছবি! এক ধাক্কায় বদলে যেতে পারে সব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল