TRENDING:

Pigeon Lover: নাজমুলের এক ডাকেই সাড়া দেয় ৩০০০ পায়রা! সাগরদিঘীর বুকে অন্যরকম ছবি, দেখতে ভিড় জমান অনেকেই

Last Updated:

Murshidabad Pigeon Lover: শান্তির পায়রাদের সঙ্গেই দিন কাটে নাজমুল হকের। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর এই বাসিন্দা প্রতিদিন গড়ে তিন হাজার পায়রাকে নিজের হাতে খাবার খাওয়ান। সকাল বা বিকেল, নাজমুলের এক ডাকেই হাজির হয় পায়রার দল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: পায়রা প্রেমী নাজমুল। শান্তির বার্তা দিতে অভিনব উদ্যোগ। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘীর বাসিন্দা নাজমুল হক। দৈনিক গড়ে তিন হাজার পায়রাকে খাবার দেন। আর সকাল হোক বা সন্ধ্যা তার ডাকে সাড়া দিয়ে পায়রা হাজির হয় অনায়াসেই।
advertisement

পায়রার জোড়াকে আমরা প্রেম ও শান্তির প্রতীক হিসেবে চিহ্নিত করি। বিশেষ করে সাদা পায়রাকে খুব শুভ বা শান্তির প্রতীক বলে মনে করা হয়। প্রচলিত কথা অনুযায়ী, “জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।” অর্থাৎ জীবের সেবা হল ইশ্বরের সেবা। জীবের প্রতি অগাধ ভালবাসা নাজমুলের। সাগরদিঘীর পাটকেলডাঙ্গা অঞ্চলের বাসিন্দা নাজমুল হক। পেশায় একজন ব্যবসায়ী তিনি।

advertisement

আরও পড়ুন: ভোটের আগে দেওয়াল জুড়ে ছড়ার লড়াই! তৃণমূল-বিজেপি-বাম, প্রচারে টেক্কা দিচ্ছে কে? দেখুন ছবিতে

পরিবার নিয়ে ছোট্ট সংসার। কিন্তু বাড়িতে তিন হাজারের বেশি পায়রা লালন-পালন করে থাকেন। পায়রার প্রতি ভালবাসা আর সেখান থেকেই কিশোর বয়স থেকে এই প্রেম। যখন মানুষে মানুষে বিদ্বেষ হানাহানির মতো ঘটনা ঠিক তখন পায়রা পুষে সমাজে শান্তির বার্তা দিচ্ছেন নাজমুল। দৈনন্দিন গড়ে সকাল ও রাতে পায়রাকে ডেকে খাবার দিয়ে থাকেন নাজমুল হক।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
কখনও চা-শ্রমিকদের সঙ্গে গল্প জুড়ছেন, কখনও তাঁদের সঙ্গে খেতে বসছেন, চা বাগানে বাইক নিয়ে জনসংযোগ তৃণমূল প্রার্থীর
আরও দেখুন

নাজমুল হকের কথায়, “পায়রা এমন একটি পাখি, যার মধ্যে অশুভ শক্তিকে দূর করার ক্ষমতা রয়েছে। পায়রাকে দানাশস্য খাওয়ানো হয়। বাড়িতে পায়রা থাকলেও সেই বাড়িতে চট করে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। যে কোনও শুভ অনুষ্ঠানে পায়রা উড়ানো হয়ে থাকে। আর সেই কারণেই এই পায়রার প্রতি ভালবাসা। আর আমার ডাকে সাড়া দিয়ে গোটা ছাদ ভর্তি পায়রা হাজির হয়, এদেরকে দানাশস্য দিয়ে আমিও আনন্দ উপভোগ করি। কারণ পায়রা হল শান্তির প্রতীক। নজমুলের পায়রার এই কর্মকাণ্ড দেখতে মাঝে মাঝে হাজির হন অনেকেই।”

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Pigeon Lover: নাজমুলের এক ডাকেই সাড়া দেয় ৩০০০ পায়রা! সাগরদিঘীর বুকে অন্যরকম ছবি, দেখতে ভিড় জমান অনেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল