advertisement

West Bengal Election 2026: ভোটের আগে দেওয়াল জুড়ে ছড়ার লড়াই! তৃণমূল-বিজেপি-বাম, প্রচারে টেক্কা দিচ্ছে কে? দেখুন ছবিতে

Last Updated:
West Bengal Election 2026: ভোট মানেই বাংলায় দেওয়াল লিখনের লড়াই। ২০২৬-এর লড়াইয়ের আগেও ডিজিটাল যুগেও হার মানেনি রং-তুলি। শাসক থেকে বিরোধী, প্রতিটি শিবিরই এখন ব্যস্ত দেওয়াল জুড়ে শ্লেষাত্মক ও বুদ্ধিদীপ্ত ছড়া লিখতে। প্রচারে কে কাকে টেক্কা দিল? তা নিয়েই দেখুন একের পর এক ছবি।
1/6
নির্বাচনের দামামা বাজার আগেই দেওয়াল লিখন‌ বারুইপুর থেকে ক্যানিং, জয়নগর থেকে কুলতলী। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীর নাম না লিখেই চলছে দেওয়াল দখলের লড়াই। একদিকে দলীয় প্রতীক আঁকা হচ্ছে, অন্যদিকে বিভিন্ন ধরনের ছড়া ফুটে উঠছে দেওয়াল জুড়ে। (তথ্য ও ছবি: সুমন সাহা)

2/6
আসন্ন বিধানসভা নির্বাচনের ২০২৬ দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি, তবে প্রচারের ময়দানে এক চুল জমি ছাড়তে নারাজ শাসক দল থেকে বিরোধীরা। জয়নগর বিধানসভা থেকে বারইপুর বিধানসভা। প্রতিটা কেন্দ্রে চলছে দেওয়াল লিখন। সিপিএম, বিজেপি, তৃণমূল জোর কদমে দেওয়াল লিখন শুরু করে দিল।

3/6
রঙের কৌটো আর তুলি হাতে বিভিন্ন এলাকায় দেওয়াল দখল করে দলীয় প্রতীক আঁকার কাজে মেতেছেন তৃণমূল কর্মীরা। এদিন এই সকল দেওয়াল লিখনে সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প যেমন- লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী ও যুবশ্রী-সহ একাধিক উন্নয়নের খতিয়ান দেওয়ালের গায়ে ফুটিয়ে তোলা হচ্ছে।

4/6
বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এখনও প্রার্থীর নাম ঘোষণা না হলেও দেওয়াল দখলের লড়াইয়ে পিছিয়ে নেই তাঁরা। বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা তাদের প্রার্থীর নাম ফাঁকা রেখেই দলীয় প্রতীক আঁকার সঙ্গে সঙ্গে দেওয়ালে ফুটে উঠছে, 'বাঁচতে চাই, বিজেপি তাই'। এই ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন ছড়া তারা তুলে ধরছে।

5/6
ওদিকে সি পিএম দলের পক্ষ থেকে কোনও অংশে তারা পিছিয়ে নেই। তারাও কোমর বেঁধে দেওয়াল দখলে গণতন্ত্র উৎসবে সামিল হয়েছে। তাদের লক্ষ্য রাজ্য ও কেন্দ্রের বিরোধী প্রচার করতে। বিভিন্ন ধরনের দেওয়ালে প্রতিচ্ছবি ফুটিয়ে তুলছে তারাও।

6/6
সব মিলিয়ে ভোটের বাদ্যি বাজার আগেই দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী মেজাজ তুঙ্গে। দেওয়াল লিখনের এই ছবিই বলে দিচ্ছে, আগামী কয়েক মাস রাজনীতির লড়াই কতটা জমজমাট হতে চলেছে। (তথ্য ও ছবি: সুমন সাহা)