TRENDING:

Election 2026: অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম 'এই' কেন্দ্রের

Last Updated:

Election 2026: Krishnanagar-এর Dhubulia-এ দেখা যাচ্ছে এক অভিনব রাজনৈতিক প্রবণতা, যেখানে অনুষ্ঠান বাড়ির বাসনপত্রই হয়ে উঠেছে দলীয় সমর্থক চেনার মাধ্যম। RSP-এর লাল কালি, Trinamool Congress-এর সবুজ চিহ্ন, এবং BJP-এর নিজস্ব ব্যবস্থার মাধ্যমে জনসংযোগের নতুন কৌশল সামনে এসেছে। কুপন সিস্টেমের পরিবর্তে এখন বাসনের মাধ্যমেই ছড়িয়ে পড়ছে রাজনীতির প্রভাব, যা পশ্চিমবঙ্গের গ্রামীণ রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তিত চিত্র তুলে ধরছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ধুবুলিয়া, মৈনাক দেবনাথ: একটা সময় কর্মীদের সঙ্গে জনসংযোগ বাড়াতে কৌটোয় পয়সা তুলতে দেখা গিয়েছিল বাম কর্মীদের। ছিল কুপন সিস্টেমের প্রচলনও। যুগ পাল্টেছে, এসেছে পরিবর্তন। কিন্তু নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধুবুলিয়ায় অনুষ্ঠান বাড়ির বাসনে লাগানো রাজনৈতিক দলের চিহ্ন দেখেই ব্যবহার করছে সকলে বাসনপত্র। এমনই অবাক করা চিত্র নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধুবুলিয়ায়।
advertisement

কর্মী কাদের? তা বোঝার জন্য অনুষ্ঠান বাড়ির বাসনকে হাতিয়ার করছে বিভিন্ন রাজনৈতিক দল। বাসনের গায়ে লাল কালিতে লেখা বাম শরীকদলের নাম আরএসপি। অন্যদিকে, পিছিয়ে নেই তৃণমূল কংগ্রেস। তারাও এলাকায় জনসংযোগ বৃদ্ধি করতে বাসন সিস্টেম শুরু করেছে। তাদের বাসনেও লেখা সবুজ কালিতে টিএমসি। পিছিয়ে নেই বিজেপি, প্রকাশ্যে না দেখালেও তাদেরও  বাসন দেওয়ার সিস্টেম চালু রয়েছে বলে জানা গিয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ভোটের প্রচারে প্রার্থীরা কোন রঙের পোশাক পরবেন? কোন রাশির প্রার্থীর জন্য কোন রঙ বয়ে আনবে জয়, সৌভাগ্য? বলে দিলেন জ্যোতিষী

আর এই সিস্টেম প্রথম চালু করেছিল বাম শরীক দল আরএসপি। বাড়িতে যে কোনও উৎসব অনুষ্ঠানে দলের কাছ থেকে বাসন নিলেই বোঝা যেত তারা কোন দলের সমর্থক। নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ধুবুলিয়ার চুপিপোঁতা গ্রামে এখনও পর্যন্ত এই বাসন সিস্টেম চালু রয়েছে তা শুধুমাত্র কর্মী সমর্থক চেনার জন্য। এতে নাকি বুথ ওয়ারী গণনা বা স্ক্রুটিনিতে ও সুবিধা হয়। দরজায় কড়া নাড়ছে বিধানসভা নির্বাচন। তার আগে এই বাসন নেওয়াকে কেন্দ্র করেই বিভিন্ন রাজনৈতিক দলের জনসংযোগ লক্ষ্য করা যায়। আর তাতেই বোঝা যায় কে কোন দলের সমর্থক।

advertisement

View More

আরও পড়ুনঃ শহরের বুকেই এমন সুন্দর জায়গা রয়েছে জানতেন? স্নিগ্ধতার টানে ছুটে আসছেন অনেকেই, আপনিও চাইলে ঘুরে আসুন, রইল ঠিকানা

সেরা ভিডিও

আরও দেখুন
স্বামীর মৃত্যুর বিচার চেয়ে তালসারি থানায় FIR প্রিয়াঙ্কা সরকারের, পাশে টলিউডের তারকারা
আরও দেখুন

আরএসপির কাছ থেকে অনুষ্ঠান বাড়ির রান্নার নিলে তারা বুঝতে পারে ওই পরিবার তাদের সমর্থক এবং তৃণমূলের কাছ থেকে যারা বাসন নেয় তাদেরও বুঝতে অসুবিধা হয় না সেই পরিবার তৃণমূল কংগ্রেসের সমর্থক। এই ভাবেই এলাকায় সমর্থক চেনার উপায় এই বাসন দেওয়াকে কেন্দ্র করেই। এই প্রথা চালু করেছিল প্রথম বাম শরীক দল আরএসপি। পরবর্তী সময়ে ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর তারাও বামেদের পথেই হাঁটতে শুরু করে। তাই গামলা, পিতলের কড়াই থেকে শুরু করে বালতি সবকিছুতেই লেখা থাকে দলের নাম। কোথাও আরএসপি, কোথাও তৃণমূল, আর এখন কোথাও আবার বিজেপি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Election 2026: অনুষ্ঠানের ডেকরেটার্সের বাসনে থাকে দলের নাম! তাতেই জানান যায় বাড়ির সদস্যরা কোন রাজনৈতিক দলের সদস্য! অদ্ভুত সিস্টেম 'এই' কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল