advertisement

Group Tour: মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, 'লটারি' পেলেন ১৫০ পর্যটক! এলাহি আয়োজন বর্ধমানে

Last Updated:

East Bardhaman Group Tour: মাত্র এক টাকার বিনিময়ে ছয় দিনের ট্যুর। তাও আবার বেনারস, অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এক স্বেচ্ছাসেবীর উদ্যোগে বিশাল এই আয়োজন করা হয়েছে। প্রায় ১৫০ জনে বেশি পর্যটক পেয়েছেন এই সুযোগ।

+
মাত্র

মাত্র এক টাকার বিনিময়ে ভ্রমণের আয়োজন বর্ধমানে

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: মাত্র এক টাকার বিনিময়ে ছয় দিনের ট্যুর। বর্তমানের আকাশছোঁয়া দ্রব্যমূল্যের বাজারে মধ্যবিত্তের কাছেও যেখানে ভ্রমণ এক বিলাসিতা, সেখানে নজিরবিহীন এক উদ্যোগের সাক্ষী থাকল বর্ধমান। শুনতে অবিশ্বাস্য মনে হলেও প্রায় ১৫০ জনেরও বেশি প্রবীর নাগরিকদের জন্য করা হয়েছে এই বিশেষ ব্যবস্থা। মাত্র ১ টাকার বিনিময়ে দুঃস্থ প্রবীণ নাগরিকদের ভ্রমণ করানো হচ্ছে অযোধ্যা ও বারাণসীর মত তীর্থক্ষেত্র।
আর প্রবীণ নাগরিকদের জন্য এই বিশেষ ভ্রমণের ব্যবস্থা করেছেন বর্ধমানের বিশিষ্ট এক স্বেচ্ছাসেবী। বর্ধমানে শহরের লক্ষ্মীপুর মাঠ এলাকার বাসিন্দা সুরেন্দ্র শর্মা। তিনি সারা বছর নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন তিনি। এলাকার গরীব কোনও ব্যক্তির মেয়ের বিয়ে, সামাজিক অনুষ্ঠান হোক কিংবা কোন বিপদ আপদ, সবেতেই ঝাপিয়ে পড়েন তিনি। আর প্রতি বছরই জানুয়ারি মাসে প্রবীণ নাগরিকদের নিয়ে তিনি করেন ভ্রমণের ব্যবস্থা।
advertisement
advertisement
এবছরও ধর্ম যার যার, তীর্থস্থান সবার এই মন্ত্রকে পাথেও করে প্রায় ১৫০ জনেরও বেশি প্রবীন নাগরিকদের জন্য তীর্থস্থান ভ্রমনের ব্যবস্থা করেন তিনি। তাও মাত্র এক টাকার বিনিময়ে। সুরেন্দ্র বাবু জানান, প্রথমে আমরা অল্প সংখ্যক লোককে নিয়ে ভ্রমণের কথা ভাবি। কিন্তু এলাকায় মানুষের মুখে মুখের প্রচারের পরে সংখ্যাটা ১৫০ জনেরও বেশি হয়ে যায়। বেনারস, কাশী বিশ্বনাথ মন্দির সহ নানান তীর্থস্থান ঘোরানো হবে তাঁদের। মোট ৬ দিনে ট্যুর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যেহেতু সকলে প্রবীন নাগরিক, তাই প্রতি ১০ জনের জন্য ২ জন করে ভলান্টিয়ার দেওয়া হয়েছে। সুরেন্দ্র বাবুর মতে, এই ‘এক টাকা’ কোনও মূল্য নয়, বরং এটি প্রবীণদের সম্মানের প্রতীক, যাতে তাঁরা মনে না করেন যে তাঁরা কারও দয়ায় ঘুরছেন। তাই মাত্র এক টাকার বিনিময়ে প্রবীণদের মুখে হাসি ফোটানোর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। এই ‘এক টাকার সফর’ আজ সমাজের কাছে পৌঁছে দিচ্ছে এক অনন্য বার্তা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Group Tour: মাত্র এক টাকার বিনিময়ে রামলালা, কাশী-বিশ্বনাথ দর্শনের সুযোগ, 'লটারি' পেলেন ১৫০ পর্যটক! এলাহি আয়োজন বর্ধমানে
Next Article
advertisement
Iran USA War Update: বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
বুধবার থেকেই মাইক্রোসফট, গুগল, ইন্টেল-এর মতো মার্কিন সংস্থায় হামলা? চরম হুঁশিয়ারি দিল ইরান
  • এবার মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিকে নিশানা করবে ইরান?

  • মাইক্রোসফট, মেটা, ইন্টেল-এর মতো সংস্থায় হামলার হুঁশিয়ারি৷

  • বুধবার রাত থেকেই হামলা, চরম হুঁশিয়ারি তেহরানের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement