advertisement

South 24 Parganas News: সুন্দরবন বাঁচাতে ময়দানে কলেজ পড়ুয়ারা, জলাভূমি রক্ষা করতে বড় উদ্যোগ! গ্রিন ক্লাব বদলে দেবে পুরো ছবিটা

Last Updated:

South 24 Parganas News: সুন্দরবনের জলাভূমি এবং বাস্তুতন্ত্র রক্ষায় এবার কাজ করবে কলেজ পড়ুয়ারা। কলেজ পড়ুয়ারা ভবিষ্যতের কারিগর, ফলে তাদেরকে এই কাজে সামনের সারিতে আনা হয়েছে। ইতিমধ্যে জোরকদমে কাজ শুরু হয়েছে।

+
সুন্দরবনের

সুন্দরবনের জলাভূমি সংরক্ষণে এবার বড় ভূমিকা নেবে পড়ুয়ারা

সুন্দরবন, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার সুন্দরবনের জলাভূমি এবং বাস্তুতন্ত্র রক্ষায় এবার কাজ করবে কলেজ পড়ুয়ারা। কলেজ পড়ুয়ারা ভবিষ্যতের কারিগর, ফলে তাদেরকে এই কাজে সামনের সারিতে আনা হয়েছে। ইতিমধ্যে জোরকদমে এ নিয়ে কাজ শুরু হয়েছে। ডিপার্টমেন্ট অফ বোটানি, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি ও রায়দিঘি কলেজের গ্রিন ক্লাবের ছাত্র-ছাত্রীরা মাঠে নেমেছে।
সহযোগিতা করছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি। সুন্দরবনের বিস্তীর্ণ অংশ জলাভূমি। এই জলাভূমি বিলীন হয়ে পড়লে সমস্যা বাড়বে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় নদী, খাল, বিল বুজিয়ে ফেলার মত সমস্যা হচ্ছে। সেগুলি নিয়ে সচেতন করা এছাড়াও পরিবেশ রক্ষায় আরও একাধিক কাজ করবে তারা।
advertisement
advertisement
এই কথা জানিয়েছেন বোটানি ডিপার্টমেন্টর প্রধান মধুমিতা মজুমদার। এই কাজের সূচনায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল পলিউশান কন্ট্রোল বোর্ডের চেয়ারপার্সন কল্যাণ রুদ্র, ডব্লু-ডব্লু-এফ এর স্টেট কোঅর্ডিনেটর সঙ্গীতা মিত্র সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিরা। শুধু জলাভূমি ও বাস্তুতন্ত্র সংরক্ষণ নয়, এই এলাকার প্রাণী, অনুজীব থেকে উদ্ভিদ সমস্ত কিছু সংরক্ষণে ধাপে ধাপে কাজ করবে তারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই বিশাল কর্মযজ্ঞ শুরু হওয়ায় খুশি সকলেই। বর্তমানে বিভিন্ন দেওয়ালে ওয়াল পেইন্টিং করছে কলেজের ছাত্র-ছাত্রীরা। পরে তারা আরও কাজ করবে সারা বছর ধরে। এই ধরণের কাজে কলেজের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করলে সমাজের সর্বস্তরের মানুষজনের কাছে একটা সদর্থক বার্তা যাবে বলে মনে করছেন উদ্যোক্তারা। যার ফলে এই কাজ করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবন বাঁচাতে ময়দানে কলেজ পড়ুয়ারা, জলাভূমি রক্ষা করতে বড় উদ্যোগ! গ্রিন ক্লাব বদলে দেবে পুরো ছবিটা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement