গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। বাড়ির দোতলায় উঠে যা দেখা গেল, তাতে রীতিমতো চমকে উঠল সবাই। সারি সারি চকোলেট বোমা সাজানো বস্তাতে, পাশে চকলেট বোমা তৈরির সরঞ্জামের স্তূপ। ওই বাড়িতেই পরিবার নিয়ে বসবাস করত মহেন্দ্র সর্দার।
আরও পড়ুন: অষ্টমীর মেলায় আচমকা দেখা বিশাল-বীরেন্দ্রর, তারপর যা করলেন বিজেপি-তৃণমূল প্রার্থী! নজির তৈরি এলাকায়
advertisement
বাড়ির মালিক মাহেন্দ্র সর্দার (৪৫) তখন ভিতরে বসে কাজ করছিল। পুলিশ দেখে পালানোর চেষ্টা করলেও ধরা পড়ে যায়। অভিযুক্ত জানান, ‘আমি কিছুই করিনি! এগুলো তো শুধু পুজোর সময় বিক্রির জন্য!’ ১০০ কেজি চকোলেট বোমা আর সেই বিপুল পরিমাণ সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাহেন্দ্র দীর্ঘদিন ধরে এই কারখানা চালাচ্ছিল। পুজোর সময় থেকে শুরু করে বিভিন্ন উৎসবে এই বোমা সরবরাহ করা হত।






