বিনপুর-পাঁশকুড়া-কুলপিতে অভিষেক, পূর্ব মেদিনীপুরে প্রচারে শুভেন্দু, আজ প্রচারসভা নেই মুখ্যমন্ত্রীর
- Reported by:Sujit Bhowmik
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
আজ, শুক্রবার প্রচারসভা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এদিন রাজ্যের তিন প্রান্তে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
সুজিত ভৌমিক, মেদিনীপুর: পুর্ব মেদিনীপুরে ফের একই দিনে শুভেন্দু এবং অভিষেকের কর্মসূচি রয়েছে। সকালে নন্দীগ্রামের টেঙ্গুয়া থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা এবং মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে দুপুরে কোলাঘাটে সভা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব পাঁশকুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করবেন অভিষেক।
আজ, শুক্রবার প্রচারসভা নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এদিন রাজ্যের তিন প্রান্তে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মন্ত্রী বিরবাহা হাঁসদার হয়ে বিনপুরে প্রচার করবেন তিনি। এর পর যাবেন পূর্ব মেদিনীপুর জেলার পশ্চিম পাঁশকুড়ায়। সেখানেও তৃণমূল প্রার্থীর হয়ে জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। বিকেলে দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে সভা করে আজকের প্রচার কর্মসূচি শেষ করবেন তিনি। শুক্রবার পূর্ব মেদিনীপুরে প্রচারে নামছেন শুভেন্দু অধিকারীও।
advertisement
advertisement
বুধবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় বিজেপির কর্মিসভায় শুভেন্দু অধিকারী বলেন, তিনি শুধু হিন্দুদের বিধায়ক নন। তেমন দাবি তিনি কখনওই করেননি। । তাঁর মন্তব্য, ‘‘আমি কখনও বলিনি, মুসলিমদের ভোট আমি চাই না। আমি বলেছি, আমি পাই না।’’
advertisement
নন্দীগ্রামে সংখ্যালঘু মুসলিম ভোট রয়েছে। শুভেন্দু অধিকারীর বক্তব্যে স্পষ্ট যে, তিনি ওই ভোট চান। বুধবারের সভায় তিনি বলেছিলেন, ‘‘একটা শ্রেণির লোক বলেন, শুভেন্দু অধিকারী বলেন তিনি হিন্দুদের বিধায়ক। আমি এ কথা বলেছি?’’ হিন্দুদের বিধায়ক না হলেও তিনি যে ‘হিন্দুদের ভোটে জেতা বিধায়ক’, সে কথা তার পরেই খোলাখুলি জানিয়ে দেন রাজ্য বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতা।
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
Mar 27, 2026 9:05 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
বিনপুর-পাঁশকুড়া-কুলপিতে অভিষেক, পূর্ব মেদিনীপুরে প্রচারে শুভেন্দু, আজ প্রচারসভা নেই মুখ্যমন্ত্রীর








