Darjeeling: পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয়
- Reported by:Ricktik Bhattacharjee
- Published by:Raima Chakraborty
Last Updated:
Darjeeling: জনসংযোগে নামলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জেলা সভাপতি সঞ্জীব লামা এবং দলীয় প্রার্থী সোনাম লামা। বিজেপির একমাত্র লক্ষ্য পাহাড় জয়...
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে জোরকদমে শুরু হয়েছে ভোটপ্রচার। সেই আবহেই ঘরে ঘরে গিয়ে জনসংযোগে নামলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জেলা সভাপতি সঞ্জীব লামা এবং দলীয় প্রার্থী সোনাম লামা। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে বিজেপি জোটের পক্ষে সমর্থন চাওয়া হয়।
প্রচারের সময় এলাকায় মানুষের নানা সমস্যা ও অভাব-অভিযোগও শোনা হয়। পাহাড়, তরাই ও ডুয়ার্স অঞ্চলে দীর্ঘদিনের বঞ্চনা, কর্মসংস্থানের অভাব এবং উন্নয়নের ঘাটতির প্রসঙ্গ তুলে ধরেন নেতৃত্ব। মানুষের কাছে উন্নয়ন ও পরিবর্তনের বার্তাই ছিল এই প্রচারের মূল সুর।
আরও পড়ুন: ‘আবার নাকি লকডাউনের কথা ভাবছে’, ভোটের আগে বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ মমতার
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত কয়েক বছরে রাজ্য সরকারের নীতির ফলে চা শিল্প ও পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি স্থানীয় যুবকদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়নি বলেও দাবি করা হয়। এই পরিস্থিতির পরিবর্তনেই বিজেপি জোটকে সমর্থনের আহ্বান জানানো হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘সাপ্লিমেন্টারি লিস্টে কত মানুষের নাম বাদ লুকিয়ে রেখেছে বিজেপি’, পাণ্ডবেশ্বরে বড় অভিযোগ মমতার
প্রচারে অংশ নিয়ে রাজু বিস্তা জানান, পাহাড়ের মানুষের অধিকার, উন্নয়ন ও স্বার্থ রক্ষাই তাঁদের প্রধান লক্ষ্য। একইসঙ্গে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করা, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা উন্নত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
ভোট যত এগিয়ে আসছে, ততই পাহাড়ে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। ঘরে ঘরে পৌঁছে মানুষের মন জয়ের এই লড়াইয়ে কোন দল কতটা সফল হয়, এখন সেটাই দেখার।
Location :
Darjeeling,West Bengal
First Published :
Mar 26, 2026 5:41 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/দার্জিলিং/
Darjeeling: পাহাড়ে ঘরে ঘরে বিজেপির ঝড়! রাজু বিস্তা-সঞ্জীব লামাদের সঙ্গে জোর প্রচার, লক্ষ্য দার্জিলিং জয়








