TRENDING:

Ram Navami Traffic Update: রাম নবমীতে শিলিগুড়ি জুড়ে যানজট! বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন ট্র্যাফিক আপডেট

Last Updated:
Ram Navami Siliguri Traffic Update: রাম নবমী উপলক্ষে শিলিগুড়িতে ট্র্যাফিক সতর্কতা জারি। কোন রাস্তায় যানজট, কোথায় কাজ চলছে ও কোন বিকল্প রুট ব্যবহার করবেন, জেনে নিন
advertisement
1/5
রাম নবমীতে শিলিগুড়ি জুড়ে যানজট! বেরোনোর আগে দেখে নিন রুট
রাম নবমীকে ঘিরে শিলিগুড়ি শহরে বাড়তে পারে যানজট—এমনই আশঙ্কা জানিয়ে বিশেষ ট্র্যাফিক বুলেটিন জারি করেছে শিলিগুড়ি ট্র্যাফিক পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে অতিরিক্ত ভিড় ও নির্মাণ কাজের জেরে যান চলাচল ধীর হতে পারে বলে সতর্ক করা হয়েছে। যাত্রী ও চালকদের ট্র্যাফিক নিয়ম মেনে চলার পাশাপাশি আগে থেকেই যাত্রাপথ পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
বিশেষ করে দার্জিলিং মোড় ক্রসিং এলাকায় উন্নয়নমূলক কাজ চলায় এই সংযোগস্থলে যানজটের আশঙ্কা প্রবল। একইভাবে এনএইচ–১০-এর শিলিগুড়ি গেট থেকে চম্পাসারি মোড় এবং সালুগাড়া এলাকায় রাস্তার কাজ চলার কারণে গাড়ির গতি কমে যেতে পারে। অন্যদিকে, সাহুডাঙ্গি–আমবাড়ি লিংক ব্রিজ বন্ধ থাকায় যাতায়াতকারীদের নওপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
3/5
উৎসব উপলক্ষে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় মিছিলের কারণে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত যানজটের সম্ভাবনা রয়েছে। রাহু নগর রোড, বাগডোগরা, হিল কার্ট রোড, এসএফ রোড, এনজেপি রোডসহ বিভিন্ন এলাকায় বাড়তি ভিড় হতে পারে। পাশাপাশি আমবাড়ি ও ফুলবাড়ি হাট এলাকায় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যান চলাচল ধীর হতে পারে বলে জানানো হয়েছে।
advertisement
4/5
যাত্রীদের সুবিধার্থে একাধিক বিকল্প রুটও নির্দিষ্ট করে দিয়েছে ট্র্যাফিক পুলিশ। বাগডোগরা বিমানবন্দর ও এনজেপি স্টেশনগামী যানবাহনকে কাওয়াখালি–নৌকাঘাট–খাপরাইল রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। দার্জিলিং, কার্শিয়াং বা মিরিকমুখী গাড়িকেও নির্দিষ্ট রুট মেনে চলতে বলা হয়েছে, যাতে শহরের প্রধান মোড়গুলিতে চাপ কমানো যায়।
advertisement
5/5
সবশেষে, শহরের ভিতরে পণ্যবাহী যানবাহনের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, এই পদক্ষেপে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। নিরাপদ ও সুষ্ঠু যাতায়াত নিশ্চিত করতে নাগরিকদের সহযোগিতা চেয়েছে ট্র্যাফিক পুলিশ এবং রিয়েল-টাইম আপডেটের জন্য অফিসিয়াল প্ল্যাটফর্ম অনুসরণ করার আবেদন জানানো হয়েছে।(ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Ram Navami Traffic Update: রাম নবমীতে শিলিগুড়ি জুড়ে যানজট! বাড়ি থেকে বেরোনোর আগে দেখে নিন ট্র্যাফিক আপডেট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল