TRENDING:

Job News: আকর্ষণীয় বেতনে বীরভূমে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! জানুন আবেদনের শেষ তারিখ ও যোগ্যতা সংক্রান্ত খুঁটিনাটি

Last Updated:
Birbhum Job News: বীরভূম জেলার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু করেছে। ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
advertisement
1/5
আকর্ষণীয় বেতনে বীরভূমে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! জানুন আবেদনের শেষ তারিখ ও যোগ্যতা সংক্রান্ত খুঁটিনাটি
চাকরির সুযোগ বীরভূমে। ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পের আওতায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি জারির পাশাপাশি শুরু হয়েছে আবেদন গ্রহণ।
advertisement
2/5
বীরভূমের রামপুরহাট স্বাস্থ্য জেলার তরফে এমন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী রেজিস্ট্রেশন শুরু হয়েছে ১৯ মার্চ থেকে এবং তা চলবে ২ এপ্রিল পর্যন্ত। একইভাবে ফি জমা দেওয়া ও ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। ফি জমা দেওয়ার শেষ তারিখ ২ এপ্রিল এবং ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল।
advertisement
3/5
বিজ্ঞপ্তি অনুযায়ী ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পের আওতায় রামপুরহাট পৌরসভার ইউপিএইচসি-তে নিয়োগ করা হবে। নিযুক্ত চাকরি প্রার্থীকে প্রতিমাসে ১৩০০০ টাকা করে সান্মানিক দেওয়া হবে।
advertisement
4/5
বিজ্ঞপ্তি অনুযায়ী ১ জানুয়ারি ২০২৬-এ আবেদনকারীর বয়স হতে হবে ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে। শূন্যপদের বিষয়ে যা জানা যাচ্ছে তা হল, একজনকে নিয়োগ করা হবে।
advertisement
5/5
শিক্ষাগত যোগ্যতা হিসাবে এএনএম অথবা জিএনএম কোর্স থাকতে হবে, আবেদনকারীকে আবশ্যিকভাবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের তালিকায় রেজিস্টার্ড থাকতে হবে, আবেদনকারীকে বীরভূমের বাসিন্দা হতে হবে। এই চাকরির শূন্যপদ সংক্রান্ত আরও তথ্য জানার জন্য বীরভূম জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে যেতে হবে। যেখানে আরও প্রয়োজনীয় যাবতীয় তথ্য পেতে পারেন আবেদনকারীরা।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Job News: আকর্ষণীয় বেতনে বীরভূমে স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি! জানুন আবেদনের শেষ তারিখ ও যোগ্যতা সংক্রান্ত খুঁটিনাটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল