TRENDING:

Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে তাক লাগাচ্ছেন প্রার্থীরা... এবার সটান বিয়েবাড়িতে হাজির তৃণমূল প্রার্থী

Last Updated:
জনসংযোগে এবার তাক লাগাল মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু, জানুন বিস্তারিত! 
advertisement
1/6
বিধানসভা নির্বাচনের আগে তাক লাগাচ্ছেন প্রার্থীরা... এবার সটান বিয়েবাড়িতে হাজির তৃণমূল প্রার্থী
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতেই ভোট প্রচারে ব্যস্ত শাসক-বিরোধী প্রার্থীরা। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। জনসংযোগে রীতিমতো তাক লাগাচ্ছেন তারা।
advertisement
2/6
এবার নির্বাচনী প্রচারে বেরিয়ে জনসংযোগ করতে সটান বিয়ে বাড়িতে হাজির হলেন মানবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু। ‌ বিয়ে বাড়ির আনন্দ হইহুল্লোড়-এর মাঝে হঠাৎ প্রার্থীকে দেখে রীতিমত হতবাক সকলে।
advertisement
3/6
মানবাজার বিধানসভার ধানাড়া অঞ্চলের নাগ্দাগোড়া গ্রামে চলছিল তৃণমূলের নির্বাচনী প্রচার। সেই সময় ওই গ্রামে চলছিল একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান। ‌প্রচার করতে, করতে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে সটান বিয়ে বাড়িতে হাজির হয়ে যান তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু। দলীয় কর্মী সমর্থকেরা তৃণমূলের ঝান্ডা হাতেই প্রবেশ করেন বিয়ে বাড়িতে।
advertisement
4/6
এ বিষয়ে মানবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডু জানান, ভোট প্রচারে তিনি মানুষের যথেষ্ট সাড়া পাচ্ছেন। এমনকি আনন্দ অনুষ্ঠানে এসেও সকলের অভাব অভিযোগের কথা শোনেন তিনি। আগামী দিনে মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
advertisement
5/6
এ বিষয়ে ওই পরিবারের এক সদস্য গৌতম মুদি বলেন, অনুষ্ঠানের মাঝে হঠাৎ প্রাক্তন মন্ত্রী হাজির হতেই তারা রীতিমতো চমকে গিয়েছিলেন। তবে তাদের সৌভাগ্য তৃণমূল প্রার্থী সন্ধ্যারানী টুডু তাদের বাড়িতে এসেছেন। এটা তাদের কাছে ভীষণই ভাল লাগার।ছবি ও তথ্য সংগ্রহে - শর্মিষ্ঠা ব্যানার্জি
advertisement
6/6
বিধানসভা নির্বাচনে জনসংযোগে গিয়ে রীতিমতো চমক দেখাচ্ছেন প্রার্থীরা। প্রতিনিয়ত প্রার্থীদের এই অভিনব প্রচার সারা ফেলে দিচ্ছে সর্বত্র। এরই মাঝে পুরুলিয়ার মানবাজারের তৃণমূল প্রার্থী সন্ধ্যারানি টুডুর এই কর্মকাণ্ড তাক লাগিয়ে দিয়েছে সকলকে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পুরুলিয়া/
Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে তাক লাগাচ্ছেন প্রার্থীরা... এবার সটান বিয়েবাড়িতে হাজির তৃণমূল প্রার্থী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল