রাতে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি বিধানসভার ২১৬ নম্বর বুথের মেনা গ্রামে খুন হন কিশোর মাঝি নামে এক ব্যক্তি। এলাকায় সেই সময় একটি কালীপুজো চলছিল। সেখান থেকে তাকে ফোন করে ডেকে গলা কেটে খুন করা হয় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- মীন রাশিতে মঙ্গলের গোচর…! শনির কৃপায় লাগবে ‘জ্যাকপট’, ৪ রাশির পোয়া বারো, অর্থ-যশ-খ্যাতি তুঙ্গে
advertisement
যদিও রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রানার দাবি খুন হওয়া ওই ব্যক্তি বিজেপি কর্মী। নির্বাচনের আগে তৃণমূল দুষ্কৃতিরা বিজেপি কর্মীকে খুন করে এলাকায় উত্তেজনা তৈরি করছে। মঙ্গলবার সকালে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান বিজেপি প্রার্থী। তিনি জানান খুনের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে রায়দিঘি থানা ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এই খুন। তাকে মিথ্যেই রাজনীতিতে রূপ দিয়ে সস্তা ফয়দা লোটার চেষ্টা করছে বিজেপি। পুলিশ জানিয়েছে, এই খুনের সঙ্গে রাজনীতির কোনও যোগই নেই। ত্রিকোণ প্রেমের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনায় পুলিশ মৃতের স্ত্রী অনিমা মাঝি এবং তার প্রেমিক একই পাড়ার বাসিন্দা গোবিন্দ দাসকে গ্রেফতার করেছে।
এই ঘটনার জেরে চাপা উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ। ঘটনাটি ত্রিকোণ প্রেমের জেরেই ঘটেছে বলে তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।






