সারা বছরই এই এলাকা জুড়ে তৈরি হয় জাতীয় পতাকা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, উত্তরীয় ও ব্যাজ। তবে সাধারণ সময়ের তুলনায় নির্বাচনের মরশুমে কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। ফলে ব্যবসায়ী থেকে কারিগর সকলকেই এখন প্রায় হিমশিম খেতে হচ্ছে।
আরও পড়ুনঃ ভরা বসন্তেই দুর্যোগের শঙ্কা! আজও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কেমন আবহাওয়া জানুন
advertisement
এখানে তৈরি হওয়া পতাকা ও অন্যান্য সামগ্রী মূলত কলকাতার বড়বাজার সহ বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হয়। সেখান থেকে সেগুলি পৌঁছে যায় রাজ্যের বিভিন্ন জেলায়। পাশাপাশি অনেক রাজনৈতিক দল সরাসরি এখানকার ব্যবসায়ীদের কাছেও বড় অর্ডার দিয়ে থাকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কারিগরদের কথায়, বিধানসভা নির্বাচন মাথায় রেখেই এখন দিনরাত কাজ চলছে। নির্বাচন ঘোষণার পর অর্ডারের চাপ আরও বাড়বে বলেই মনে করছেন তাঁরা। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, রাজ্য জুড়ে রাজনৈতিক প্রচার শুরু হওয়ার আগেই আগাম মজুত করতে ব্যস্ত পাইকাররা। সেই চাহিদা মেটাতে এখন দিনরাত কাজ করছেন মহেশতলার চন্দননগরের কারিগররা। সব মিলিয়ে বলা যায়, বিধানসভা ভোটের আগেই রাজনৈতিক প্রস্তুতির স্পষ্ট ছাপ পড়েছে মহেশতলার চন্দননগরের এই পতাকা শিল্পে।





