North Bengal Weather Today: ভরা বসন্তেই দুর্যোগের শঙ্কা! আজও উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস, কোন জেলায় কেমন আবহাওয়া জানুন
- Reported by:Partha Pratim Sarkar
- Published by:Sneha Paul
Last Updated:
North Bengal Weather Today: ভরা বসন্তে দুর্যোগের ঘনঘটা। বৃহস্পতিতেই ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। শুক্রবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ কোন জেলায় আবহাওয়ার কী মেজাজ জানুন।
advertisement
শিলিগুড়িতে রাতভর বৃষ্টি হয়েছে। সকাল থেকে মেঘে ঢাকা আকাশ। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিংও মেঘলা, ঘন কুয়াশার ঘেরাটোপ। বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জমজমাট ঠান্ডার আমেজ। তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পংয়েও সূর্যের দেখা নেই। মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
জলপাইগুড়িতে মেঘলা আকাশ। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২১.০৩ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে রাতে মুষলধারে ঝড় ও বৃষ্টি হয়েছে। ভোর থেকে আকাশ মেঘলা। গত চব্বিশ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ারেও ঠান্ডার আমেজ, মাঝেমধ্যেই বৃষ্টি। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement






