TRENDING:

Suvendu Adhikari: শুভেন্দুর প্রতিপক্ষ পবিত্রের সম্পত্তির পরিমাণ কত, শিক্ষাগত যোগ্যতাই কী? যা বলছে হলফনামা

Last Updated:

শুভেন্দু অধিকারীর অস্থাবর সম্পত্তি ছিল ২৪ লক্ষ ৫৭ হাজার ৬০০ টাকার। শুভেন্দু অধিকারীর কোনও গাড়ি নেই। তবে পবিত্র করেন একটি মোটরসাইকেল রয়েছে। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নন্দীগ্রাম: রাজ্য বিধানসভা নির্বাচনে এবারও সাধারণ মানুষের নজর রয়েছে নন্দীগ্রাম বিধানসভার প্রতি। কারণ এবার নন্দীগ্রাম বিধানসভায় প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস বাজি রেখেছে পবিত্র করের উপর। এই পবিত্র কর একদা  শুভেন্দুরই ছায়াসঙ্গী ছিলেন। বিধানসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে
মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসছেন পবিত্র কর
মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আসছেন পবিত্র কর
advertisement

এবারের ভোটে সবথেকে বড় চমক নন্দীগ্রামে  শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি পবিত্র কর। ২ এপ্রিল বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের হয়ে নিজের মনোনয়নপত্র জমা দেন পবিত্র কর। প্রার্থী হিসাবে ধারে ভারে শুভেন্দু থাকতে পিছিয়ে থাকলেও। কিন্তু ধন-সম্পদের দিক থেকে শুভেন্দু থেকে অনেকটাই এগিয়ে পবিত্র কর। এমনকি শুভেন্দু থাকতেও বেশি টাকা হাতে নিয়ে এবার নির্বাচনের লড়াইয়ে নেমেছেন তিনি। এমনটাই জানত নির্বাচন কমিশনে জমা জমা দেওয়া তাঁর হলফনামা থেকে।

advertisement

শুভেন্দু অধিকারীর হলফনামায় দেখা গিয়েছিল তাঁর হাতে মাত্র রয়েছে ১২ হাজার টাকা। কিন্তু পবিত্র করের হলফনামায় থেকে জানা যায় অন্তত তার চেয়ে চার গুণ টাকা পবিত্র করের হাতে রয়েছে। হলফনামায় পবিত্র কর দেখিয়েছেন তাঁর হাতে রয়েছে নগদ ৫৪ হাজার ৫৩০ টাকা। এর পাশাপাশি পবিত্র করের স্ত্রীর হাতে রয়েছে নগদ ২৮ হাজার ২৭৪ টাকা। এছাড়াও পবিত্র করের ছেলে মেয়ে ও বাবার কাজ মিলিয়ে মোট নগদ রাশির পরিমাণ ৩১ হাজার টাকার কাছাকাছি। শুধু নগদের দিক থেকে নয়। শুভেন্দুর থেকে অনেকটাই বেশি পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে পবিত্র করের। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় পবিত্র কর দেখিয়েছেন ব্যাংক জীবনবীমা গাড়ি সহ তাঁর কাছে রয়েছে মোট ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকার অস্থাবর সম্পত্তি। এর মধ্যে রয়েছে পঞ্চাশ গ্রাম সোনা। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লক্ষ ৩ হাজার ৭৫০ টাকা। এর পাশাপাশি পবিত্র করে স্ত্রীর কাছে রয়েছে ৪০০ গ্রাম সোনা সহ মোট ৭০ লক্ষ ৭৩ হাজার ৪১ টাকার অস্থাবর সম্পত্তি। এর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদের কাছে রয়েছে মোট ২৫০ গ্রাম সোনা সহ মোট ৬৪ লক্ষ ৬৯ হাজার ৬১৪ টাকার অস্থাবর সম্পত্তি।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন
আরও দেখুন

শুধুমাত্র পবিত্র করের অস্থাবর সম্পত্তির পরিমাণ শুভেন্দু থেকে বেশি না। স্থাবর সম্পত্তির পরিমাণ শুভেন্দুর থেকে বেশি। শুভেন্দুর মাত্র দু’টি কৃষি জমি ছিল। সেদিক থেকে পবিত্র করের কাছে রয়েছে মোট ১৩ টি কৃষি জমি। এর পাশাপাশি পবিত্র করেন স্ত্রী ও বাবা সহ পরিবারের কাছে রয়েছে বেশ কিছু কৃষি জমি। পবিত্র করের কাছে স্থাবর সম্পত্তির পরিমাণ মোট ৭২ লক্ষ ১৩ হাজার ৬৫ টাকার। এর পাশাপাশি পরিবারের সদস্যদের কাছে রয়েছে ২৪ লক্ষ ২৫ হাজার ৬৬৬ টাকার অস্থাবর সম্পত্তি। সেখানে দেখা গিয়েছিল শুভেন্দুর মাত্র ৬১ লক্ষ ৩০ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে। ফলে সবমিলিয়ে দেখা যায় রাজনৈতিক পরিচয় ও নেতাগত হিসাবে ধারে ভারে শুভেন্দু এগিয়ে থাকলেও। সম্পত্তির দিক থেকে শুভেন্দু কে অনেকটাই পিছনে ফেলেছে পবিত্র কর।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: শুভেন্দুর প্রতিপক্ষ পবিত্রের সম্পত্তির পরিমাণ কত, শিক্ষাগত যোগ্যতাই কী? যা বলছে হলফনামা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল