TRENDING:

Mamata Banerjee Helicopter Update: মালতীপুর কাণ্ডে আটক ৩, মমতার হেলিকপ্টারের কাছে কেন ড্রোন? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের কাছে ড্রোন চলে আসার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মালদহের মালতীপুরে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহের মালতীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে ড্রোন চলে আসার ঘটনায় তিন জনকে আটক করল পুলিশ৷ জানা গিয়েছে, ধৃত তিন যুবকই স্থানীয় বাসিন্দা৷ তাঁরাই ওই ড্রোনটি ওড়াচ্ছিলেন বলে খবর৷
মালতীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়৷
মালতীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

শনিবার মালদহের মালতীপুরে সভা শেষ করে গাজোলের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ সভা মঞ্চের কাছেই অপেক্ষা করছিল মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার৷ মুখ্যমন্ত্রী যখন হেলিকপ্টারে উঠতে যাবেন, তখনই তার থেকে কিছুটা দূরে একটি ড্রোন উড়তে দেখা যায়৷

ড্রোনটি নজরে আসতেই চাঞ্চল্য ছড়ায়৷ হেলিকপ্টারে উঠতে গিয়ে থমকে দাঁড়ান মমতাও৷ কারা ওই ড্রোনটি ওড়াচ্ছে, সঙ্গে সঙ্গে সেই খোঁজ শুরু করে পুলিশ৷ হেলিকপ্টারের কাছে এভাবে ড্রোন চলে আসায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও৷ ক্ষুব্ধ মমতা বলেন, ‘হেলিকপ্টার উড়তে গেলেই দুর্ঘটনা ঘটে ধ্বংস হয়ে যেত৷ কারা করছে এসব? পুলিশের এটা নজরে রাখা দরকার৷ কারা করেছে, খুঁজে বের করতে হবে৷’

advertisement

এই ঘটনার পরই একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে চাঁচোল থানার পুলিশ৷ তল্লাশি চালিয়ে ঘটনাস্থলের কিছুটা দূর থেকে তিন যুবককে আটক করা হয়৷ পুলিশ সূত্রে খবর, ওই তিন যুবকই যে ড্রোনটি ওড়াচ্ছিলেন সে বিষয়ে তারা নিশ্চিত৷ কিন্তু কী উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের কাছে ওই ড্রোন ওড়ানো হচ্ছিল, তা জানতে আটক তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মনোনয়নের দিনই জয়ের উল্লাস! পাঁচ-ছয় হাজার মানুষের সমাগম, সুজয়ই জিতছেন?
আরও দেখুন

মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের কাছে ড্রোন চলে আসার ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনেও অভিযোগ দায়ের করা হতে পারে বলে খবর৷ কমিশন অবশ্য জানিয়েছে, অভিযোগ পেলেই বিষয়টি নিয়ে পদক্ষেপ করা হবে৷

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মালদহ/
Mamata Banerjee Helicopter Update: মালতীপুর কাণ্ডে আটক ৩, মমতার হেলিকপ্টারের কাছে কেন ড্রোন? জিজ্ঞাসাবাদ করছে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল