TRENDING:

Dilip Ghosh Affidavit: কত টাকার মালিক দিলীপ-রিঙ্কু? কত ভরি সোনা, কত জমি, কত সম্পত্তির মালিক তাঁরা? হলফনামার হিসাব চমকে দেবে

Last Updated:

Dilip Ghosh Affidavit: নিজেকে পেশাগতভাবে পার্টির হোল টাইমার হিসেবে পরিচিতি দিয়েছেন দিলীপ ঘোষ। স্ত্রী রিঙ্কু একজন ব্যবসায়ী। একাধিক ব্যাঙ্ক, সঞ্চয় স্কিমে রয়েছে টাকা। দিলীপ ঘোষের রয়েছে একটি চার চাকা গাড়িও। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
খড়গপুর, রঞ্জন চন্দ: জানেন কত কোটি টাকার মালিক দিলীপ ঘোষ? স্ত্রী রিঙ্কুরই বা সম্পত্তির পরিমাণ কত? খড়গপুর সদর থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ ঘোষ। যিনি প্রথমে ছিলেন খড়গপুর সদরের বিধায়ক, পরে তিনি নির্বাচিত হন সাংসদ হিসেবে। একদিকে সামলেছেন রাজ্য সভাপতি মতো দলের গুরুত্বপূর্ণ পদ, ফের তাকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি। শনিবার খড়গপুর মহকুমা শাসকের কার্যালয় মনোনয়নপত্র দাখিল করেছেন। তবে তার দেওয়া হলফনামায় উঠে এসেছে তারা ব্যক্তিগত জায়গা জমি ও স্থাবর-অস্থাবর সম্পত্তির পরিমাণ।
দিলীপ ঘোষের হলফনামা
দিলীপ ঘোষের হলফনামা
advertisement

দিলীপ ঘোষের দেওয়া হলফনামা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে দিলীপ ঘোষের আয় ১৩,৪৬,৮৮০ টাকা। একইভাবে স্ত্রী রিঙ্কুর আয় ৬,৬৬,৪২০ টাকা।বিগত তিনটি অর্থবর্ষে দিলীপ ঘোষের রোজগার ছিল, ২০২৩-২৪: ৯,৩৩,৯৫০ টাকা, ২০২২-২৩: ১৩,৫০,৮৬০ টাকা, ২০২১-২২: ৭,৭২,২৩০ টাকা। দিলীপ ঘোষের হাতে রয়েছে নগদ ৩,৫০,০০০ টাকা। বাকি টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট (SBI, BOB) এবং পোস্ট অফিসের সঞ্চয় স্কিমে রয়েছে। স্ত্রীর হাতে রয়েছে ৫ লক্ষ টাকা। স্ত্রীরও একাধিক ব্যাঙ্ক, সঞ্চয় স্কিমে রয়েছে টাকা। দিলীপ ঘোষের রয়েছে একটি চার চাকা গাড়িও।

advertisement

আরও পড়ুনঃ আচমকা ধাক্কাধাক্কি, প্রচারে বেরিয়ে হেনস্থার শিকার অধীর চৌধুরী! গুরুতর অভিযোগ বর্ষীয়ান কংগ্রেস নেতার

খুব সাধারন জীবনযাপন তার। সামান্য পাঞ্জাবি আর ফতুয়াতে দিন চলে যায়। জঙ্গলমহল থেকে উঠে আসা, সামান্য পান্তা ভাতেই অভ্যস্ত তিনি। গোপীবল্লভপুরের কুলিয়ানা মৌজায় রয়েছে চাষযোগ্য জমি। নিজের গ্রামের বাড়ির পাশাপাশি কলকাতাতে রয়েছে থাকার জন্য ফ্ল্যাট। দুটি জায়গার দুটি বাড়ি মিলিয়ে প্রায় ১ কোটি ৮৫ লক্ষ টাকার সম্পত্তি। তবে নিজেকে পেশাগতভাবে পার্টির হোল টাইমার হিসেবে পরিচিতি দিয়েছেন। অন্যদিকে, স্ত্রী রিঙ্কু একজন ব্যবসায়ী।

advertisement

আরও পড়ুনঃ পাহাড়ি পথেই বাঁধা পড়ুন সাতপাকে! দার্জিলিংয়ের টয়ট্রেনেই সেরে ফেলুন বিয়ে! কত খরচ করতে হবে? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
ভোটের ট্রেনিং সেন্টারে পচা খাবার দেওয়ার অভিযোগ! কর্মীরা খাবার ফেলে দিলেন সব
আরও দেখুন

১৯৮০ সালে মাধ্যমিক দেন দিলীপ ঘোষ, এরপর করেন আইটিআই কোর্স। আইটিআই পড়া শেষ হয় ১৯৮২ সালে। ১৯৮৩ সালে টালিগঞ্জ আইটিআই থেকে অল ইন্ডিয়া ট্রেড টেস্ট পাশ করেন। এমনই দাবি করেছেন হলফনামায়। তবে কোনও ধার বা লোন নেই দিলীপের। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান-সহ রাজ্যের একাধিক থানায় দিলীপ ঘোষের নামে রয়েছে ২৮ মামলা।বিধাননগর এমপি এমএলএ কোর্টে রয়েছে ৮টি মামলা। দাঙ্গা, খুনের চেষ্টার মতো মামলা রয়েছে দিলীপের নামে। সব মিলিয়ে হেভিওয়েট এই আসন কার দখলে থাকে, তাই এখন দেখার…

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পশ্চিম মেদিনীপুর/
Dilip Ghosh Affidavit: কত টাকার মালিক দিলীপ-রিঙ্কু? কত ভরি সোনা, কত জমি, কত সম্পত্তির মালিক তাঁরা? হলফনামার হিসাব চমকে দেবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল