TRENDING:

Education News: ল্যাম্পপোস্ট দেখে পড়াশোনা শিখছে পড়ুয়ারা, হাঁটতে হাঁটতেই মুখস্থ হচ্ছে বর্ণপরিচয়! শিক্ষার নয়া মডেল এই গ্রাম

Last Updated:

South 24 Parganas Education News: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর শিক্ষাদর্শকে সামনে রেখে কুলতলীর দেউলবাড়ী গ্রামের রাস্তায় থাকা ল্যাম্পপোস্টে ফুটিয়ে তোলা হয়েছে ‘বর্ণপরিচয়’-এর অক্ষর, ইংরেজি সংখ্যা এবং প্রাথমিক গণিতের চিহ্ন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা,কুলতলী, সুমন সাহা: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর-এর শিক্ষাদর্শকে সামনে রেখে কুলতলীর দেউলবাড়ী গ্রামে শুরু হয়েছে এক অভিনব উদ্যোগ। গ্রামের রাস্তায় থাকা প্রায় ৪০ থেকে ৪৫টি ইলেকট্রিক পোস্টে ফুটিয়ে তোলা হয়েছে ‘বর্ণপরিচয়’-এর অক্ষর, ইংরেজি সংখ্যা এবং প্রাথমিক গণিতের যোগ, বিয়োগ, গুণ ও ভাগ। ফলে স্কুলে যাওয়ার পথই এখন হয়ে উঠেছে খোলা আকাশের নিচে এক চলমান পাঠশালা।
advertisement

এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন এলাকার বাসিন্দা পুলক মন্ডল। দীর্ঘদিন ধরে রাস্তার ধারে থাকা ইলেকট্রিক পোস্টগুলি জঙ্গল ও আগাছায় ঢেকে ছিল। কোথাও ছেঁড়া পোস্টার, কোথাও ময়লা আবর্জনায় ঢাকা লাইটপোস্টগুলির কোনও সৌন্দর্য্য ছিল না। সেই দৃশ্য বদলাতেই পুলকবাবু হাতে তুলি তুলে নেন। স্থানীয়দের সহযোগিতায় পোস্টগুলি পরিষ্কার করে সেখানে রঙিন অক্ষরে লেখা হয় অ-আ-ক-খ থেকে শুরু করে ১, ২, ৩ ইংরেজি ও বাংলা সংখ্যা, সঙ্গে সহজ অঙ্কের চিহ্ন।

advertisement

আরও পড়ুন: কোটি কোটি টাকা খরচে করা ড্রেজিং বৃথা, মুড়িগঙ্গায় ফের জেগে উঠছে চড়া! থমকে যাচ্ছে ভেসেল, দুর্ভোগ স্থানীয়দের

গ্রামের বাসিন্দা মিনতি ভুইয়া জানান, আগে সন্তানদের নিয়ে পাঠশালায় যাওয়ার পথে এই পোস্টগুলির দিকে কেউ তাকাত না। এখন বাচ্চারা হাঁটতে হাঁটতেই অক্ষর পড়ে, সংখ্যা গোনে। অভিভাবকরাও সুযোগ পাচ্ছেন সন্তানদের পড়াতে। এতে শিশুদের মধ্যে পড়াশোনার আগ্রহ যেমন বাড়ছে, তেমনি গ্রামজুড়ে তৈরি হয়েছে এক ইতিবাচক শিক্ষাবান্ধব পরিবেশ। পুলক মন্ডল বলেন, সুন্দরবনের প্রান্তিক এলাকায় শিক্ষার আলো আরও ছড়িয়ে দিতে ‘এক টাকার পাঠশালা’ চালু করা হয়েছে। তিনি জানান, বিদ্যাসাগর নাকি মাইলস্টোন দেখে ইংরেজি সংখ্যা শিখেছিলেন। সেই ইতিহাস থেকেই অনুপ্রেরণা।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আবহাওয়ার খামখেয়ালিপনাতেও ঝরবে না একটিও আমের মুকুল, গাছ হবে বাম্পার ফলন! উদ্ভিদবিদের বিশেষ টিপস মানলেই কেল্লাফতে
আরও দেখুন

তাই গ্রামের অবহেলিত ইলেকট্রিক পোস্টগুলিকেই শিক্ষার মাধ্যম হিসেবে ব্যবহার করার ভাবনা আসে। বর্তমানে এলাকার খুদে পড়ুয়ারা এই উদ্যোগে দারুণ খুশি। শুধু পড়ুয়ারা নয়, গ্রামবাসীরাও এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন। অনেকেই মনে করছেন, এভাবে গ্রামের প্রতিটি কোণ যদি শিক্ষার বার্তা বহন করে, তবে আগামী প্রজন্ম আরও সচেতন ও শিক্ষিত হয়ে উঠবে। কুলতলীর দেউলবাড়ীর এই উদ্যোগ প্রমাণ করে, ইচ্ছাশক্তি থাকলে সীমিত সম্পদ নিয়েও বড় পরিবর্তন আনা সম্ভব। বিদ্যাসাগরের আদর্শকে ধারণ করে এক টুকরো গ্রাম আজ শিক্ষার রঙে রাঙিয়ে তুলেছে নিজের পথঘাট।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Education News: ল্যাম্পপোস্ট দেখে পড়াশোনা শিখছে পড়ুয়ারা, হাঁটতে হাঁটতেই মুখস্থ হচ্ছে বর্ণপরিচয়! শিক্ষার নয়া মডেল এই গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল