বাইকে থাকা অপর ব্যক্তিকে তারা প্রথমে স্থানীয় গদামথুরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ডায়মন্ড হারবার মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এক সপ্তাহের মধ্যে এই ধরণের ঘটনা দু’বার ঘটল এই রামগঙ্গা রোডে। দুর্ঘটনায় নিহিত যুবকের নাম ত্রিদিব হালদার। বর্তমানে মৃতদেহ ঢোলাহাট থানায় আনা হয়েছে। দুর্ঘটনার জন্য বাইকের অতিরিক্ত গতি থাকার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
advertisement
বাইক চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। একসপ্তাহের মধ্যে এভাবে দুর্ঘটনায় দুটি মৃত্যু ঘটল। ফলে স্থানীয়রা যথেষ্ট আতঙ্কিত।
রাস্তায় চলার সময় ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালালে এমন ঘটনা এড়ানো যায় বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। দুর্ঘটনার সময় বাইকটি একটি পোস্টে ধাক্কা মেরে পাশে থাকা নয়ানজুলিতে পড়ে যায়। এরপর বাইক-সহ আরোহীরা সেখানেই ডুবে যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলটি ‘মার্ক’ করার কাজ করছে। খবর দেওয়া হয়েছে মৃত ব্যক্তির পরিবারের লোকজনের। ঘটনার জেরে শোকের ছায়া নেমেছে এলাকায়। এইরকম ঘটনা যাতে আর না ঘটে সেই দিকটি দেখছে ঢোলাহাট থানার পুলিশ।






