WB Assembly Election 2026: ভোটারের দাড়ি কামিয়ে শোরগোল, এবার দুবরাজপুরের বিজেপি প্রার্থীর ঝুলিতে নতুন ‘চমক’! ছবিতে দেখুন
- Published by:Madhab Das
Last Updated:
West Bengal Assembly Election 2026: বীরভূমের রাজনীতিতে প্রচারের নয়া নজির। দুবরাজপুরের বিজেপি প্রার্থী কখনও ক্ষুর-কাঁচি ধরছেন, তো কখনও আবার নতুন কোনও কর্মকাণ্ডে এলাকা গরম করছেন। ঠিক কী করলেন তিনি এবার?
advertisement
1/5

নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলির প্রচার শুরু হয়েছে রাজ্যজুড়ে। প্রার্থী ঘোষণার পর সেই প্রচার আরও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। আর এসবের মধ্যেই প্রচারে বারবার নজর কাড়তে দেখা যাচ্ছে দুবরাজপুর বিধানসভার বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে।
advertisement
2/5
প্রচারে প্রথম অনুপ কুমার সাহা নজর কাড়েন মূলত এক ভোটারের দাড়ি কামিয়ে। ঠিক যেন ভোটারের দাড়ির দায়িত্ব তিনি নিয়েছেন। মাটিতে বসে নাপিতের ভূমিকায় ক্ষুর-কাঁচি হাতে ভোটারের দাড়ি কামানোর সেই ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
3/5
ভোটারের দাড়ি কামানোর এমন কাণ্ড ঘটিয়ে অনুপ কুমার সাহাকে নজর কাড়তে দেখা গিয়েছিল শনিবার। তিনি এমন কাণ্ড ঘটিয়েছিলেন দুবরাজপুরের বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কূলেকুড়ি গ্রামে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের পারশুন্ডি গ্রাম পঞ্চায়েতের আড়ং গ্রামেও নজর কাড়লেন তিনি।
advertisement
4/5
এবার বিদায়ী বিধায়ক তথা দুবরাজপুর বিধানসভার বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহাকে সাইকেলে চড়ে ভোট প্রচার করতে দেখা গেল। ওই গ্রামের অলিগলি রাস্তায় তিনি রবিবার সাইকেল চালিয়ে নজর কাড়েন সবার।
advertisement
5/5
ভোটারের দাড়ি কামানো হোক অথবা সাইকেল চালিয়ে প্রচার, এই সবকিছুর ক্ষেত্রেই অনুপ কুমার সাহা জানিয়েছেন, এই সকল কাজই হল মানুষের পাশে থাকার বিভিন্ন রকমের মাধ্যম। তিনি তাই এই সকল কাজ করে চলেছেন এবং মানুষের পাশে রয়েছেন।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: ভোটারের দাড়ি কামিয়ে শোরগোল, এবার দুবরাজপুরের বিজেপি প্রার্থীর ঝুলিতে নতুন ‘চমক’! ছবিতে দেখুন