TRENDING:

WB Assembly Elections 2026: বুথ জ্যাম-ছাপ্পা ভোটে জিরো টলারেন্স! নির্বাচনের মুখে কড়া হুঁশিয়ারি এডিজি বিশাল গর্গের, পুলিশ আধিকারিকদের দিলেন বিশেষ নির্দেশ

Last Updated:
West Bengal Assembly Elections 2026: এপ্রিলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অ্যাকশনে পুলিশ আধিকারিকরা। রাস্তায় নামলেন এডিজি অ্যান্ড আইজিপি এবং ডিআইজি।
advertisement
1/7
বুথ জ্যাম-ছাপ্পা ভোটে জিরো টলারেন্স! নির্বাচনের মুখে কড়া হুঁশিয়ারি এডিজি বিশাল গর্গের
বর্ধমানে এলেন প্রশাসনের উচ্চ আধিকারিকরা, করলেন বিশেষ বৈঠক। শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা নিয়ে পথে নামলেন খোদ এডিজি ও ডিআইজি। ভোটারদের আত্মবিশ্বাস বাড়ান, কোনওরকম প্ররোচনায় পা না দেওয়া, ভীতি প্রদর্শন রোধ করা, ছাপ্পা ভোট, বুথ জ্যাম প্রভৃতিকে রোখাই মূল লক্ষ্য বলে জানান এডিজি অ্যান্ড আইজিপি বিশাল গর্গ। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার )
advertisement
2/7
অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে বর্ধমানে আসেন এডিজি অ্যান্ড আইজিপি ওয়েস্টার্ন জোন বিশাল গর্গ ও ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্রীহরি পান্ডে। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
advertisement
3/7
এদিন বর্ধমান সদর থানায় এসে সেখানকার পুলিশ অফিসারদের সঙ্গে বৈঠক করার পর এডিজি অ্যান্ড আইজিপি বিশাল গর্গ জানান, নির্বাচন কমিশনের নির্দেশ সম্পর্কে পুলিশ আধিকারিকদের যথাযথভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁরাও থানায় থানায় গিয়ে অন্যান্য অফিসারদের জানিয়ে দিয়েছেন।
advertisement
4/7
নির্বাচন কমিশন সুস্পষ্টভাবে কয়েকটি নির্দেশ দিয়েছেন, যার মধ্যে রয়েছে ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো, কোনওরকম প্ররোচনায় পা না দেওয়া, ভীতি প্রদর্শন রোধ করা, ছাপ্পা ভোট, বুথ জ্যাম প্রভৃতিকে রোখা। তিনি এদিন জানান, ২৩ ও ২৯ এপ্রিল এই রাজ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাঁরা সবরকম পদক্ষেপ নিয়েছেন। সমস্ত থানার পুলিশ অফিসারদের ভালভাবে সব জানানো হয়েছে।
advertisement
5/7
তিনি আরও বলেন, আসন্ন বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে করাব। আমাদের লোকাল পুলিশ, সেন্ট্রাল ফোর্সকে নিয়ে রুট মার্চ চলছে। নাকা চেকিং চলছে। ভোটারদের প্রত্যেকের মধ্যে বিশ্বাস জাগানোর চেষ্টা করা হচ্ছে। তাই যে কোনেও অভিযোগ আসলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
6/7
এদিন বর্ধমান থানায় পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকের পর ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্রীহরি পাণ্ডে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বর্ধমান শহরের বড়বাজার সহ বেশ কয়েকটি রাস্তায় রুট মার্চ করেন।
advertisement
7/7
ডিআইজি এদিন সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন, কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করছে কিনা দেখতে পাচ্ছেন? একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের শ্রীহরি পাণ্ডে বলেন, আপনারা সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি পুলিশ আধিকারিকদের প্রতি ডিআইজির নির্দেশ, থানার ফোন নম্বর সাধারণ মানুষের কাছে পৌঁছনোর ব্যবস্থা করুন। (ছবি ও তথ্যঃ সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
WB Assembly Elections 2026: বুথ জ্যাম-ছাপ্পা ভোটে জিরো টলারেন্স! নির্বাচনের মুখে কড়া হুঁশিয়ারি এডিজি বিশাল গর্গের, পুলিশ আধিকারিকদের দিলেন বিশেষ নির্দেশ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল