পরিবার সূত্রে জানানো হয়েছে, স্বপ্না বর্মনের বাবা বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হলেও তিনি জীবিত আছেন বলেই নিশ্চিত করেছে পরিবার।
উল্লেখ্য, বুধবার থেকেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে তাঁর মৃত্যুর খবর দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকেই সেই খবরকে সত্যি ভেবে শোকপ্রকাশও করেন, যা পরে বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়। তবে বৃহস্পতিবার সকালে বিষয়টি খতিয়ে দেখে পরিবারের তরফে জানানো হয়, এই খবর সম্পূর্ণ ভুয়ো। এরপরই ধীরে ধীরে পরিষ্কার হতে থাকে প্রকৃত পরিস্থিতি।
advertisement
এই ঘটনাকে কেন্দ্র করে আবারও প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায় যাচাই না করে খবর ছড়ানোর প্রবণতা নিয়ে। পরিবারের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হয়েছে, বিভ্রান্তিকর খবর প্রচার না করে সঠিক তথ্যের ওপরেই ভরসা রাখতে।
আইএসএফ-কে মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা, মালদহ আসনে ছাড়বে কি বামেরা? ১০২ আসনের প্রার্থী তালিকা আজ ঘোষণা করতে পারে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। নওশাদ সিদ্দিকীদের জন্য কী থাকবে? নজরে আলিমুদ্দিন!
ঋত্বিক ভট্টাচার্য






