TRENDING:

Siliguri News: ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতেই লন্ডভন্ড শহর! বাড়ির উপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি

Last Updated:

Siliguri News: সোমবার রাতে শিলিগুড়িতে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। তার জেরে শহরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার খবর সামনে আসে। এর মধ্যে একটি এলাকায় আবার বাড়ির উপর একটি বিশাল গাছ ভেঙে পড়ে। অল্পের জন্য রক্ষা পান ভিতরে থাকা স্বামী-স্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ সোমবার রাতে আচমকাই ঝড়বৃষ্টি নেমে বিপর্যস্ত হয়ে পড়ে শিলিগুড়ি শহরের একাধিক এলাকা। প্রায় ঘণ্টাখানেকের প্রবল ঝড় ও বৃষ্টির জেরে শহরের বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনা ঘটে শিলিগুড়ি পুরনিগমের ৩১ নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকায়।
বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে
বাড়ির উপর গাছ ভেঙে পড়েছে
advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শক্তিগড় ১ নম্বর ও ২ নম্বর রোডের মাঝামাঝি একটি বাড়ির উপর হুড়মুড়িয়ে একটি বিরাট বড় গাছ ভেঙে পড়ে। ঝড়ের দাপটে গাছটি উপড়ে গিয়ে সরাসরি বাড়ির উপর আছড়ে পড়ে। সেই সময় বাড়ির ভিতরে স্বামী-স্ত্রী দু’জনেই ছিলেন। তবে সৌভাগ্যবশত অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়ানো যায় এবং তাঁরা প্রাণে বেঁচে যান।

advertisement

আরও পড়ুনঃ মুঠোফোনে ডুবে থাকা কিশোরীর মর্মান্তিক পরিণতি! সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, শোকে পাথর পরিবার

গাছটি পড়ার সঙ্গে সঙ্গেই বিদ্যুতের একটি খুঁটিও উপড়ে যায় বলে জানা গিয়েছে। ফলে এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। আশেপাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দেন।

advertisement

View More

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি দল। দমকলকর্মীরা গাছ কাটার কাজ শুরু করেন এবং বাড়ির উপর থেকে ধীরে ধীরে গাছ সরানোর চেষ্টা করেন। পাশাপাশি বিদ্যুৎ দফতরের কর্মীরাও পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
আর ছুটতে হবে না নবদ্বীপ-কল্যাণী, নদিয়ায় চালু হয়ে গেল ব্লাড ব্যাঙ্ক, জটিল অপারেশন অনায়াসেই হবে সরকারি হাসপাতালে
আরও দেখুন

স্থানীয় বাসিন্দাদের দাবি, ঝড়বৃষ্টির সময় এলাকায় বড় বড় গাছগুলি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই আগাম সতর্কতা হিসেবে ঝুঁকিপূর্ণ গাছগুলি চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তাঁরা।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: ঘণ্টাখানেকের ঝড়বৃষ্টিতেই লন্ডভন্ড শহর! বাড়ির উপর ভেঙে পড়ল বিশাল গাছ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল