TRENDING:

Siliguri News: বিয়েবাড়ি আর যাওয়া হল না, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি! সঙ্গেসঙ্গে শেষ দুটি প্রাণ, তিস্তাপাড়ে হাহাকার

Last Updated:

Siliguri News: বিয়েবাড়িতে যোগ দিতে যাওয়ার পথে মর্মান্তিক পরিণতি। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খাদে পড়ল গাড়ি। দুর্ঘটনার জোরালো অভিঘাতে ঘটনাস্থলেই প্রাণ গিয়েছে দুজনের। আরও দুজন যাত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: উত্তরবঙ্গের ২৯তম মাইল এলাকায় ভোরের অন্ধকার কাটতে না কাটতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। শুক্রবার ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ১০ নম্বর জাতীয় সড়কের ২৯তম মাইল সংলগ্ন বান্দার এলাকার ক্লিফে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে তিস্তা নদীতে গিয়ে পড়ে। ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে গাড়ি
নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে গাড়ি
advertisement

সূত্রের খবর, গাড়িটি ডুয়ার্স থেকে সিকিমের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যাত্রীরা একটি বিয়েবাড়িতে যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। দুর্ঘটনার অভিঘাত এতটাই প্রবল ছিল যে, ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়।

আরও পড়ুন: ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করছিলেন ৯৬ বছরের বৃদ্ধা, জটিল অস্ত্রপচারে মুখে ফিরল হাসি! জঙ্গলমহলের চিকিৎসায় নয়া নজির 

advertisement

দীর্ঘ চেষ্টার পর গাড়িটি শনাক্ত করা হয় এবং আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে আহত দুইজন চিকিৎসাধীন রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অন্ধকার এবং পাহাড়ি রাস্তায় গাড়ির গতি নিয়ন্ত্রণে সমস্যা হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাটোয়ায় স্বাস্থ্য পরিষেবায় বড় চমক! ৭১ লক্ষ টাকা ব্যয়ে চালু হল জোড়া সুস্বাস্থ্য কেন্দ্র, জানুন কোন কোন ওয়ার্ডে
আরও দেখুন

তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বিয়েবাড়িতে আনন্দের মুহূর্তে যোগ দিতে বেরিয়ে এমন পরিণতি, তা মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা। পাশাপাশি এই দুর্ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Siliguri News: বিয়েবাড়ি আর যাওয়া হল না, নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি! সঙ্গেসঙ্গে শেষ দুটি প্রাণ, তিস্তাপাড়ে হাহাকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল