TRENDING:

Sealdah Division News: বারাসাত-হাসনাবাদ শাখায় ট্রেনে ওঠার আগে থাকতে হবে সতর্ক! এইসব ভুল করলেই বিপদ, হাত ধুয়ে নামল রেল

Last Updated:

Sealdah Division News: রেলের ক্ষতি রুখতে এবং আয় বৃদ্ধির লক্ষ্যে এবার কোমর বেঁধে নামল শিয়ালদহ ডিভিশন। বারাসাত-হাসনাবাদ শাখায় টিকিটহীন যাত্রীদের রুখতে শুরু হয়েছে সাঁড়াশি অভিযান। বিনা টিকিটে ধরা পড়লেই মোটা জরিমানার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বারাসাত হাসনাবাদ শাখায় বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা রুখতে আরও কড়া অবস্থান নিল পূর্ব রেল। এখন থেকে এই শাখার একাধিক স্টেশনে চালানো হবে বিশেষ টিকিট চেকিং অভিযান বলেই জানা গিয়েছে। রেল সূত্রে খবর, এই শাখায় বিনা টিকিটে যাতায়াতের হার বৃদ্ধি পাওয়ায় রেল প্রশাসনকে কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত নিতে হচ্ছে।
রেলের টিকিট চেকিং
রেলের টিকিট চেকিং
advertisement

এদিনও বিকেলে বিশেষ টিকিট পরীক্ষকদের (টিটিই) একটি দল কাজীপাড়া স্টেশনে আচমকা পৌঁছয়। আর তাতেই মুহূর্তে বদলে যায় গোটা স্টেশন চত্তরের দৃশ্যপট।  চেকিং শুরুর আগে যে টিকিট কাউন্টার ছিল প্রায় ফাঁকাই, টিটি-দের উপস্থিতি টের পেতেই মুহূর্তের মধ্যে যাত্রীরা টিকিট কাটার জন্য কাউন্টারের ভিড় জমাতে শুরু করেন। জরিমানার আশঙ্কায় তখন যাত্রীরা টিকিটের লাইনে দাঁড়ান। শুধু তাই নয়, ভিড় এতটাই বাড়ে যে লাইনের শেষ প্রান্ত স্টেশন চত্বর পেরিয়ে রাস্তায় গিয়ে পৌঁছয়।

advertisement

আরও পড়ুন: হলদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে হুড়মুড়িয়ে মাংসের দোকানে তেলবোঝাই ট্যাঙ্কার, রইল হাড়হিম করা সিসিটিভি ফুটেজ

রেল কর্তৃপক্ষ জানায়, বৈধ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ বা ট্রেনে যাত্রা আইনত দণ্ডনীয় অপরাধ। এদিন শুধুমাত্র জরিমানা নয়, যাত্রীদের সচেতন করতেও উদ্যোগ নেওয়া হয়। হ্যান্ড মাইক নিয়ে স্টেশন চত্বরে ঘুরে ঘুরে টিকিট পরীক্ষকদের ঘোষণা করতে দেখা যায়। পাশাপাশি স্টেশনে থুতু ফেলা বা আবর্জনা ছড়ালেও জরিমানার সতর্কবার্তা দেওয়া হয়। ডিজিটাল টিকিট ব্যবস্থাকেও জোরদার করতে যাত্রীদের ‘Railway One’ অ্যাপ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। রেলের দাবি, বাড়িতে বসেই লোকাল, মান্থলি বা রিজার্ভেশন টিকিট কাটা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। অনেক যাত্রীকে হাতে-কলমে অ্যাপ ব্যবহার শেখাতেও দেখা যায় রেলকর্মীদের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড কাটোয়া, কোথাও নৌকা, কোথাও গামলা ভাসিয়ে পেঁয়াজ-রসুন তুলছে চাষিরা
আরও দেখুন

এদিন সাধারণ যাত্রীদের একাংশ রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তাঁদের দাবি, হাসনাবাদ শাখায় নিয়মিত এমন অভিযান চালানো হলে বিনা টিকিটে যাতায়াত অনেকটাই কমবে। ভুল করে ভেন্ডার বা নির্দিষ্ট কামরায় ওঠা কয়েকজন যাত্রীকেও জরিমানা করা হয়। রেল স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়ম ভাঙলে কোনও রকম ছাড় দেওয়া হবে না। শিয়ালদহ–হাসনাবাদ শাখার পাশাপাশি বনগাঁ, বিরা ও বারাসাত স্টেশনেও এদিন বিশেষ অভিযান চালানো হয়। শিয়ালদহ মেন লাইনেও নজরদারি বাড়ানো হয়েছে। রেল প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। তাই যাত্রীদের স্টেশনে প্রবেশের আগেই টিকিট কেটে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তাই নিরাপদে গন্তব্যে পৌঁছতে রেল যাত্রীদের টিকিট কাটার আবেদন জানানো হচ্ছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sealdah Division News: বারাসাত-হাসনাবাদ শাখায় ট্রেনে ওঠার আগে থাকতে হবে সতর্ক! এইসব ভুল করলেই বিপদ, হাত ধুয়ে নামল রেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল