TRENDING:

Rose Plantation: চাহিদা তুঙ্গে, দামও ভাল! তবুও কপালে ভাঁজ, ভ্যালেন্টাইন্স ডে-র আগে এই কারণে গোলাপ নিয়ে উদ্বেগ হাওড়ার চাষিদের

Last Updated:
Howrah Rose Plantation: ভ্যালেন্টাইন্স ডে-র মুখে গোলাপের চাহিদা যখন আকাশছোঁয়া, ঠিক তখনই হাওড়ার চাষিদের কপালে চিন্তার ভাঁজ। ভাইরাস সংক্রমণের কারণে ঝরে যাচ্ছে গোলাপের পাতা। ভাল দামের আশায় জল ঢালছে প্রকৃতির এই মার।
advertisement
1/6
ভ্যালেন্টাইন্স ডে-র আগে এই কারণে গোলাপ নিয়ে উদ্বেগ হাওড়ার চাষিদের
হাতে পাবেন তো পছন্দের গোলাপ? গোলাপের উৎসব ভ্যালেন্টাইন্স ডের আগে গোলাপে সংক্রমণ। জানুয়ারি শেষ হতেই গোলাপের চাহিদা তুঙ্গে, এর মধ্যে গোলাপ চাষিদের বড় ধাক্কা। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
সারা বছর ক্ষেতের পরিচর্যা শেষে ফেব্রুয়ারি মাসের অপেক্ষায় থাকেন কৃষক। আসলে ফেব্রুয়ারি মানেই গোলাপের ভাল বাজার। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে'র এর আগে থেকেই প্রতিবছর গোলাপের চাহিদা থাকে তুঙ্গে।
advertisement
3/6
প্রতিবছর গোলাপের চাহিদা বাড়ার সঙ্গে দাম বৃদ্ধি পায়। বিবাহ অনুষ্ঠান অর্থাৎ লগনসার মরশুমে চড়া দামে বিক্রি হয় গোলাপ। তেমনি ভ্যালেন্টাইন্স ডে ভাল বাজার দেয় গোলাপ।
advertisement
4/6
বাগনানের বিরামপুর বাঁকুড়দহ হেলেদ্বীপ-সহ বিভিন্ন গ্রামে গোলাপের চাষ হয়। চাষের জমি থেকে গোলাপ কিনতে খুচরো পাইকারি বহু ক্রেতা হাজির হয়। গত কয়েক বছরে গোলাপের মরশুমে, চাষের জমিতে গোলাপ নিতে মানুষের হিড়িক লেগে যায়।
advertisement
5/6
ভ্যালেন্টাইন্স ডে'র আগে বাগনানের গোলাপের ক্ষেতে গোলাপ বিক্রি ৬-১০ টাকা পিস দরে। বড় আকর্ষণীয় ফুলের দাম বেশি থাকে। খুচরো বাজারে গোলাপের কয়েক গুণ বেশি থাকে। ভ্যালেন্টাইন্স ডের আগের দিন থেকে গোলাপের চাহিদা থাকে তুঙ্গে।
advertisement
6/6
স্থানীয় গোলাপ চাষি, আনন্দ জানা, রমেশ খাঁড়া কার্তিক খাঁড়া রঞ্জিত বেরার কথায় এবার ভ্যালেন্টাইন্স ডের আগেই বহু চাষির মাথায় হাত। গত কয়েক বছরে ভাইরাসের আক্রমণে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এরপর পাতা ঝরে গাছ নষ্ট হচ্ছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/হাওড়া/
Rose Plantation: চাহিদা তুঙ্গে, দামও ভাল! তবুও কপালে ভাঁজ, ভ্যালেন্টাইন্স ডে-র আগে এই কারণে গোলাপ নিয়ে উদ্বেগ হাওড়ার চাষিদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল