Howrah News: পাখা কারখানায় ভয়াবহ আগুন, দিনেই নেমেছে অন্ধকার! পাঁচ ঘণ্টা পরেও চলছে নিয়ন্ত্রণের চেষ্টা, লক্ষ লক্ষ টাকার ক্ষতি
- Reported by:RAKESH MAITY
- local18
- Published by:Nayan Ghosh
Last Updated:
Howrah News: পাখা তৈরির কারখানায় ভয়াবহ আগুন। বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও পুরোপুরি আগুন নেভাতে সক্ষম হয়নি দমকল। অন্যদিকে আগুনের জেরে কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সহজদাহ্য পদার্থ দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
advertisement
1/6

ভয়ংকর অগ্নিকাণ্ড হাওড়ায়! হাওড়া আলমপুরে একটি পাখা কারখানায় আগুন। ঘটনাস্থলে ইঞ্জিন সহ একাধিক জলের গাড়ি। ভোর থেকে কয়েক ঘন্টা কাজ করেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। প্রায় পাঁচ ঘন্টা পরেও আগুন নিয়ন্ত্রণের বাইরে। সময়ের সঙ্গে আগুন হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/6
পাখা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। সারা দেশব্যাপী পাখা সরবরাহ করা হয় এই কারখানা থেকে। গরমের মরসুমের শুরুতে পাখা ও সরঞ্জাম প্রচুর পরিমাণ মজুত ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল। আগুন নেভাতে হিমশিম খেয়েছেন দমকলের কর্মীরা। কয়েক ঘন্টা দমকলের একাধিক ইঞ্জিন কাজ করার পরেও আগুনের লেলিহিন শিখাকে দমানো যাচ্ছে না।
advertisement
3/6
হাওড়ার আলামপুর ৩ নং জালান কমপ্লেক্সের ওই পাখা তৈরির কারখানায় আগুন লাগে। কারখানার এক প্রান্তে আগুন নেভানোর চেষ্টা চলছে। সঙ্গে অন্য প্রান্ত থেকে সরঞ্জাম সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা। কিন্তু আগুনের ভয়াবহতা ক্রমেই বেড়ে চলেছে।
advertisement
4/6
জানা গিয়েছে, সাপ্তাহিক ছুটি রবিবার, কাজ বন্ধ ছিল কারখানায়। সোমবার ভোরে হঠাৎ অগ্নিকাণ্ড। সঠিক কারণ জানা যায়নি, তবে ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে আগুন বলেই অনুমান। এদিকে আগুন নেভাতে কারখানায় জলের ব্যবস্থা যথাযথ না থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলেই অভিযোগ।
advertisement
5/6
বৃহৎ কারখানা, কংক্রিটের দেওয়াল আর টিনের সেড। গরমের মরশুম শুরুতে পাখা ও পাখার সরঞ্জাম প্রচুর পরিমাণে মজুত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পার্শ্ববর্তী কারখানা ও গোডাউন খালি করতে ব্যস্ততা দেখা গিয়েছে।
advertisement
6/6
এই প্রসঙ্গে কারখনা মালিক পক্ষ জানায়, কারখানা বন্ধ ছিল। সকাল পাঁচটা নাগাদ আগুন লাগে। সকাল ৬ টা নাগাদ দমকল এসে পৌঁছয়। দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। দেওয়াল ভেঙে আগুন নেভানোর চেষ্টা চলছে। কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, সংলগ্ন স্থান থেকে জল তোলার ব্যবস্থা না থাকার ফলে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি। দমকল সূত্রে জানা যায়, কারখানায় অগ্নি নির্বাপক যথাযথ ব্যবস্থা না থাকার ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Howrah News: পাখা কারখানায় ভয়াবহ আগুন, দিনেই নেমেছে অন্ধকার! পাঁচ ঘণ্টা পরেও চলছে নিয়ন্ত্রণের চেষ্টা, লক্ষ লক্ষ টাকার ক্ষতি