দেশমাতৃকার সেবায় প্রাণ উৎসর্গ করা বীর শহীদ বিএসএফ জওয়ান চাঁদু ঘোষের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন তাঁর ৮০ বছর বয়সী মা রাধারাণী ঘোষ। সামশেরগঞ্জ থানার অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামপঞ্চায়েতের কোহিতপুর গ্রামে নিজ বাসভবনে এই আবেগঘন হয়ে পড়েন সকলেই।
advertisement
১৯৮৮ সালের ১২ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে জেএনএলএফ জঙ্গিদের বিস্ফোরণে শহীদ হন ৭৬ ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল চাঁদু ঘোষ। দেশরক্ষার দায়িত্ব পালন করতে গিয়েই তিনি সর্বোচ্চ আত্মত্যাগ করেন। শহীদ চাঁদু ঘোষের জন্ম ১৯৬৪ সালে। সামশেরগঞ্জের কোহিতপুর গ্রামের বাসিন্দা প্রয়াত বৃন্দাবন ঘোষ ও রাধারাণী ঘোষের সন্তান ছিলেন তিনি। কাঞ্চনতলা জেডি ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৮৬ সালে বিএসএফে কনস্টেবল পদে যোগদান করেন। মাত্র দু’বছরের মধ্যেই দেশসেবার পথে আত্মবলিদান দেন এই তরুণ জওয়ান।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছেলের স্মৃতিকে চিরঅম্লান করে রাখতে নিজ বাসভবনেই তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করেন পরিবার। বৃহস্পতিবার সেই মূর্তির উন্মোচন করেন মা রাধারাণী ঘোষ। উপস্থিত সকলের চোখে ছিল আবেগের জল, গর্ব আর শ্রদ্ধা। গ্রামবাসীদের কথায়, “চাঁদু ঘোষ আমাদের গর্ব। তাঁর আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমের অনুপ্রেরণা জোগাবে।” দেশের জন্য আত্মোৎসর্গ করা এই বীর সন্তানের প্রতি আমরাও জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম।





