TRENDING:

Success Story: বিশেষভাবে সক্ষম হয়েও দমে যাননি রানি সরকার! সেলাইয়ের দোকান চালিয়ে নারীদের অনুপ্রেরণা বাঁকুড়ায়

Last Updated:

মাত্র আড়াই বছর বয়স থেকেই বিশেষভাবে সক্ষম রানি সরকার। কিন্তু শারীরিক সীমাবদ্ধতাকে বাধা হতে দেননি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দোপাধ্যায়: মাত্র আড়াই বছর বয়স থেকেই বিশেষভাবে সক্ষম রানী সরকার। কিন্তু শারীরিক সীমাবদ্ধতাকে কখনও নিজের জীবনের বাধা হতে দেননি তিনি। বাঁকুড়া শহরের কেন্দুয়াডিহি এলাকার বাসিন্দা রানী সরকার আজ এলাকার বহু মানুষের কাছে অনুপ্রেরণার নাম। বিগত প্রায় দশ বছর ধরে তিনি নিজের চেষ্টায় একটি সেলাইয়ের দোকান বা টেইলরিং শপ চালাচ্ছেন। জীবনের নানা প্রতিকূলতা সত্ত্বেও আত্মসম্মান বজায় রেখে স্বাবলম্বী হওয়ার যে উদাহরণ তিনি তৈরি করেছেন, তা নিঃসন্দেহে সমাজের কাছে এক বড় বার্তা।
advertisement

শুরুর দিকে রানী সরকার হাতে করে সেলাই মেশিন চালাতেন। পরে নিজের সুবিধার কথা ভেবে মেশিনে মোটর লাগিয়ে নিয়েছেন, যাতে কাজ করতে আরও সুবিধা হয়। তিনি শুধু নিজের জীবিকা নির্বাহই করছেন না, বরং এলাকায় দক্ষতার সঙ্গে বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজও করছেন। শাড়ির ফলস, পিকো থেকে শুরু করে ব্লাউজ তৈরি—সব ধরনের কাজই করেন তিনি যত্ন সহকারে। তাঁর দোকানের প্রধান গ্রাহক এলাকার মহিলারাই, যারা তাঁর কাজের প্রশংসাও করেন।

advertisement

‘লক্ষ্মীর ভাণ্ডারকে ভয়? ঘরের মেয়েদের বাদ দিলে…’ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগ নিয়ে বিজেপিকে সাবধান করলেন মমতা!

‘বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব’, ধরনামঞ্চ থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি মমতার!

প্রতিদিন সকালেই কেন্দুয়াডিহির বাড়ি থেকে হাতের উপর ভর দিয়ে নিজের দোকানে পৌঁছন রানী সরকার। তারপর দোকান খুলে ভেতরে ঢুকে শুরু করেন কাজ।

advertisement

সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোকান চালানোর পর বাড়ি ফিরে রান্নাবান্না সারেন। এরপর আবার বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত নিজের দোকান সামলান তিনি। স্থানীয় বাসিন্দা অর্পিতা সরকার বলেন, “প্রতিটা মেয়ের ওনার কাছ থেকে শেখা উচিত। এত কষ্টের মধ্যেও তিনি সংগ্রামের চোখে চোখ রেখে লড়াই করছেন।” রানী সরকার নিজেও জানান, “আমি ঠিক করেছিলাম কখনও মাথা নত করব না। সংগ্রাম জীবনেরই অংশ। যতটুকু শক্তি আছে, সেটুকু দিয়েই কাজ করে যেতে চাই।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আম চাষে যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি! কী কী করলে বাড়বে ফলন, জানালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

নিজের শারীরিক অসুবিধাকে অজুহাত না করে যে দৃঢ়তা ও পরিশ্রমের সঙ্গে তিনি প্রতিদিন কাজ চালিয়ে যাচ্ছেন, তা অনেকের কাছেই বিস্ময়কর। নারী দিবসের আগে বাঁকুড়ার রানী সরকারের এই লড়াই ও আত্মনির্ভরতার গল্প সমাজের সামনে এক অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করছে।

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Success Story: বিশেষভাবে সক্ষম হয়েও দমে যাননি রানি সরকার! সেলাইয়ের দোকান চালিয়ে নারীদের অনুপ্রেরণা বাঁকুড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল