TRENDING:

Murshidabad News: বড়দের বোঝাতে আসরে ছোটরা! মুর্শিদাবাদে সচেতনতার আলো জ্বালাল খুদে পড়ুয়ারা, নাটিকা-শপথ-পদযাত্রায় সামাজিক বার্তা

Last Updated:
Murshidabad News: ছেলেধরা গুজবে কান নয়, সচেতনতাই হোক হাতিয়ার! এবার আসরে নামল মুর্শিদাবাদের প্রাথমিক স্কুলের পড়ুয়ারা। ছকভাঙা এই উদ্যোগ সকলের নজর কেড়ে নিয়েছে।
advertisement
1/6
বড়দের বোঝাতে আসরে ছোটরা! মুর্শিদাবাদে সচেতনতার আলো জ্বালাল খুদে পড়ুয়ারা
বর্তমানে ছেলেধরা গুজবকে কেন্দ্র করে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। সেই আবহে জেলায় দেখা গেল এক ছকভাঙা ছবি। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
advertisement
2/6
সচেতনতার আলো জ্বালাতে এগিয়ে এল মুর্শিদাবাদের বেলডাঙার ৩০ নং আণ্ডিরণ প্রাথমিক বিদ্যালয়। স্কুলের খুদে পড়ুয়াদের অংশগ্রহণে আয়োজিত হল সচেতনতা কর্মসূচি। এই উদ্যোগ গ্রামবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
advertisement
3/6
প্রার্থনা সমাবেশে শিশু সুরক্ষা ও গুজবের ক্ষতিকর দিক নিয়ে বক্তব্য রাখেন স্কুল কর্তৃপক্ষ। এরপর স্মার্ট ক্লাসরুমে প্রদর্শিত হয় সচেতনতামূলক পোস্টার, যেখানে শিশুদের জন্য সবকিছু সহজ ভাষায় তুলে ধরা হয়। খুদেদের কথায়, “অপরিচিতের সঙ্গে যাব না। গুজব নয়, সচেতনতা চাই। আইন নিজের হাতে নেব না, সন্দেহ হলে থানায় জানাব”।
advertisement
4/6
এছাড়াও অন্যতম আকর্ষণ ছিল ছোট ছোট ছাত্রছাত্রীদের পরিবেশিত একটি সচেতনতা নাটিকা। বাস্তবধর্মী উপস্থাপনায় দেখানো হয় কীভাবে গুজব ও ভুল বোঝাবুঝির কারণে নিরপরাধ মানুষ বিপদের মুখে পড়তে পারেন এবং কেন আইন নিজের হাতে নেওয়া উচিত নয়।
advertisement
5/6
শিশুদের কণ্ঠে উচ্চারিত স্লোগান “গণপিটুনি নয়, শিশু সুরক্ষা আমাদের দায়িত্ব”- এলাকায় সচেতনতার এক নতুন আবহ তৈরি করে।
advertisement
6/6
স্কুল কর্তৃপক্ষ জানান, সমাজে আতঙ্ক নয়, যুক্তি ও সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। গ্রামবাসীরাও বিদ্যালয়ের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিশুদের পাশে দাঁড়ান। শিশুদের সরল কণ্ঠে উচ্চারিত বার্তাই যেন দিনের শেষে স্পষ্ট করে দেয়, গুজব নয়, সচেতনতার পথেই নিরাপদ সমাজ গড়ে উঠতে পারে। (ছবি ও তথ্যঃ কৌশিক অধিকারী)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: বড়দের বোঝাতে আসরে ছোটরা! মুর্শিদাবাদে সচেতনতার আলো জ্বালাল খুদে পড়ুয়ারা, নাটিকা-শপথ-পদযাত্রায় সামাজিক বার্তা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল