Agriculture News: আম চাষে যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি! কী কী করলে রোগ-কীটপতঙ্গের আক্রমণ কমে বাড়বে ফলন, বলে দিলেন কৃষি বিজ্ঞানীরা
- Reported by:Jiam Momin
- Published by:Sneha Paul
Last Updated:
Agriculture News: আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে আম গাছে আর্দ্রতা বেড়ে বিভিন্ন রোগ ও কীটপতঙ্গের আক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে কী কী করলে আমের ভাল ফলন হবে? মালদহের আম চাষিদের উপায় বলে দিলেন কৃষি বিজ্ঞানীরা।
মালদহ, জিএম মোমিনঃ আগামী কয়েকদিন রাজ্যে আবহাওয়ার আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর জেরে আম গাছে আর্দ্রতা বেড়ে বিভিন্ন রোগ ও কীটপতঙ্গের আক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তাই মালদহ জেলার আম চাষিদের আগাম সতর্ক হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন কৃষি বিজ্ঞানীরা।
মালদহ কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্ভিদ সুরক্ষা বিজ্ঞানী আনবাধাগন পি জানান, “বর্তমানে আম গাছে মুকুল বা ফুল আসার শীর্ষ সময় চলছে। এই সময় বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় ব্লসম ব্লাইট অর্থাৎ অ্যানথ্রাকনোজ ও পাউডারি মিলডিউ রোগ দ্রুত ছড়াতে পারে। সময়মত প্রতিরোধমূলক ব্যবস্থা না নিলে ৩০ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ফলনের ক্ষতি হতে পারে। তাই বৃষ্টি হওয়ার আগে বা পরে অ্যাজোক্সিস্ট্রোবিন ডাইফেনোকোনাজল ১ মিলি প্রতি লিটার জল অথবা অ্যাজোক্সিস্ট্রোবিন ২৩ এসসি ১ মিলি প্রতি লিটার জলে স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া ফুল ঝরে ফল মার্বেল আকারের হলে আমের হপার ও মধু পোকার দমনে টলফেনপিরাড ১ মিলি প্রতি লিটার জল স্প্রে করতে বলা হচ্ছে।”
advertisement
আরও পড়ুনঃ ডিউটিতে যাওয়া আর হল না! রাস্তাতেই ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন হলদিবাড়ি থানার হোমগার্ড
অন্যদিকে কৃষি বিজ্ঞান কেন্দ্রের ফল বিজ্ঞানী শিভম জানিয়েছেন, “গাছের স্বাস্থ্য ভাল রাখতে ফুল আসার সময় বোরন ২ গ্রাম প্রতি লিটার জল স্প্রে করা উচিত। এছাড়া ফুল ঝরে যাওয়ার পর ফল ধরা বাড়াতে ও ফল ঝরে পড়া কমাতে ফসল প্রভাত ৫ গ্রাম প্রতি লিটার জল স্প্রে করার পরামর্শ দেওয়া হচ্ছে।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কৃষি বিজ্ঞানীদের মতে, সময়মতো এই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে রোগ ও কীটপতঙ্গের আক্রমণ অনেকটাই কমবে এবং আমের ভাল ফলন হবে। সব মিলিয়ে, জেলার চাষিদের আগেভাগেই সতর্ক করে দিলেন বিশেষজ্ঞরা। তাঁদের এই পরামর্শ মেনে চললে চাষের ক্ষতি এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
Location :
Maldah,West Bengal
First Published :
Mar 07, 2026 2:49 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: আম চাষে যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি! কী কী করলে রোগ-কীটপতঙ্গের আক্রমণ কমে বাড়বে ফলন, বলে দিলেন কৃষি বিজ্ঞানীরা









