Bankura News: বাঁকুড়ায় নতুন জেলা শাসক! ভোটের আগেই প্রশাসনিক পদে বড় রদবদল
- Reported by:Nilanjan Banerjee
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
Bankura News: বিষ্ণুপুর মেলায় উপস্থিত হয়ে তিনি আবেগঘন মন্তব্য করেছিলেন—“আমি বিষ্ণুপুরে জন্মগ্রহণ করতে চাই।” বাঁকুড়া ছেড়ে চলে যাচ্ছেন সেই জেলাশাসক সিয়াদ এন।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বিধানসভা নির্বাচনের আগেই প্রশাসনিক স্তরে গুরুত্বপূর্ণ রদবদল হল বাঁকুড়া জেলায়। রাজ্য সরকারের নির্দেশে বদলি করা হয়েছে জেলার জেলাশাসক (ডিএম) সিয়াদ এন কে-কে। তিনি ২০১৪ ব্যাচের আই.এ.এস অফিসার। নবান্ন থেকে ৬ মার্চ ২০২৬ তারিখে জারি হওয়া এক নির্দেশিকায় জানান হয়েছে, তাঁকে উত্তর ২৪ পরগণা জেলায় দায়িত্ব দেওয়া হচ্ছে। প্রশাসনিক মহলে এই বদলিকে নির্বাচনের আগে রুটিন প্রশাসনিক রদবদল হিসেবেই দেখা হচ্ছে।
নতুন জেলাশাসক হিসেবে বাঁকুড়ার দায়িত্ব নিতে চলেছেন ২০১৬ ব্যাচের আইএএস অফিসার অনীশ দাশগুপ্ত। এর আগে তিনি নদিয়া জেলার জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক কাজের অভিজ্ঞতার ভিত্তিতে তাঁকেই বাঁকুড়া জেলার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এর আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও তিনি কাজ করেছেন।
advertisement
advertisement
বাঁকুড়ার প্রাক্তন জেলাশাসক সিয়াদ এন কে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। বিশেষ করে বিভিন্ন প্রশাসনিক উদ্যোগ, উৎসব ও জনসংযোগমূলক কর্মসূচিতে তাঁকে প্রায়ই দেখা গিয়েছে। কিছুদিন আগে বিষ্ণুপুর মেলায় উপস্থিত হয়ে তিনি আবেগঘন মন্তব্য করেছিলেন—“আমি বিষ্ণুপুরে জন্মগ্রহণ করতে চাই।” সেই মন্তব্যও তখন জেলাজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল।
advertisement
এদিকে বিধানসভা নির্বাচনের আগে জেলা প্রশাসনে এই পরিবর্তনকে ঘিরে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। নতুন জেলাশাসক অনীশ দাশগুপ্তের সামনে এখন বড় চ্যালেঞ্জ হবে নির্বাচনের আগে প্রশাসনিক কাজকর্ম সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। ফলে নির্বাচনের আগে বাঁকুড়া জেলার প্রশাসনিক দায়িত্বে এই পরিবর্তন বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 2:26 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়ায় নতুন জেলা শাসক! ভোটের আগেই প্রশাসনিক পদে বড় রদবদল










