advertisement

Purulia News: সন্তানের মুখ আর দেখা হল না! কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, স্বামীকে হারিয়ে হাহাকার গর্ভবতী স্ত্রীর

Last Updated:

Purulia News: বাড়িতে রয়েছে গর্ভবতী স্ত্রী। এদিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন স্বামী। বোলেরো গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে আরও এক ব্যক্তির। পুরুলিয়ার কাশীপুরে ঘটনাটি ঘটেছে।

কাশীপুর থানা
কাশীপুর থানা
পুরুলিয়া, শান্তনু দাসঃ পুরুলিয়া জেলার কাশীপুর থানা এলাকার সোনাথলী অঞ্চলের কালিয়াদা এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ব্যক্তির। একটি বোলেরো গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক যুবক ও এক বৃদ্ধ। গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা যায়, ক্রোশজুড়ি ও কালিয়াদার মাঝামাঝি এলাকায় সোনাথলীর দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষ এতটাই প্রবল ছিল, মোটরসাইকেলে থাকা দু’জনই গুরুতরভাবে আহত হন এবং রাস্তার উপরে ছিটকে পড়েন।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কাশীপুর থানার পুলিশ। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি স্থানীয় কল্লোলী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কাশীপুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম পূর্ণ সরেন (৫৮) এবং সহদেব বাস্কে (৩৪)। পুলিশ মৃতদেহ দু’টি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ ফসল তোলার মরশুমে জোর ধাক্কা! মুর্শিদাবাদের পেঁয়াজ চাষিদের মাথায় হাত, নিজেরাই জানালেন নিজেদের দুর্দশার কারণ
এদিকে দুর্ঘটনায় জড়িত বোলেরো গাড়িটিকে পুলিশ আটক করেছে। তবে ঘটনার পরেই চালক গাড়ি ফেলে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। অকালমৃত্যুর এই ঘটনায় দুই পরিবারই ভেঙে পড়েছে। মৃত সহদেব বাস্কের গর্ভবতী স্ত্রী লক্ষ্মণী বাস্কে  জানান, “আমি এখন গর্ভবতী, এই সময়ে স্বামীকে হারাতে হবে তা কল্পনাও করতে পারিনি।”
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাবাসীর মধ্যেও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পথ নিরাপত্তা সমেত নানাবিধ কর্মসূচি পুলিশের তরফে নেওয়ার পরেও যেভাবে বেপরোয়া গাড়ি চালানো হচ্ছে, তাতে স্থানীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: সন্তানের মুখ আর দেখা হল না! কাশীপুরে মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, স্বামীকে হারিয়ে হাহাকার গর্ভবতী স্ত্রীর
Next Article
advertisement
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
ফারাহ পাহলভি কে? ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন, শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন
  • ফারাহ পাহলভি কে?

  • ইরানের রাজকীয় গৌরব থেকে নির্বাসন

  • মার্কিন-ইজরায়েল-ইরান যুদ্ধের মধ্যে শেষ সম্রাজ্ঞীর কথা জেনে নিন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement