Gangasagar Bridge: সাগরবাসীর গর্বের গঙ্গাসাগর সেতু নিয়ে বড় খবর! নকশা চূড়ান্ত করতে আসছে পৃথিবী বিখ্যাত সংস্থা, খতিয়ে দেখবে নিরাপত্তাজনিত ঝুঁকি
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Sneha Paul
Last Updated:
Gangasagar Bridge: গত জানুয়ারি মাসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করেন। এবার এই সেতুর নিরাপত্তাজনিত ঝুঁকি খতিয়ে দেখতে আসছে ডেনমার্কের বিশেষজ্ঞ সংস্থা। জানুন বিস্তারিত।
গঙ্গাসাগর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিকঃ টেকসই গঙ্গাসাগর সেতুকে ‘নিরাপদ’ করতে আসছে ডেনমার্কের সংস্থা। ডেনমার্কের সংশ্লিষ্ট সংস্থা সিওডব্লুউআই বা ‘কই’ গঙ্গাসাগর সেতুর নিরাপত্তাজনিত ঝুঁকি খতিয়ে দেখবে। স্বপ্নের এই সেতুকে ত্রুটিহীনভাবে গড়ে তুলতে এই সংস্থা কাজ করবে।
এখন প্রশ্ন উঠতে পারে, হঠাৎ কেন সাগরে ডেনমার্কের সংস্থার প্রয়োজন পড়ল? জানা গিয়েছে, মুড়িগঙ্গার এই সেতু করা অত্যন্ত জটিল একটি বিষয়। এত চওড়া নদীর উপর চার লেনের সেতু পৃথিবীতে খুবই কম রয়েছে। এই ধরণের সেতুর নকশা চূড়ান্ত করার ক্ষেত্রে ডেনমার্কের এই সংস্থা পৃথিবী বিখ্যাত। সেই কারণেই তাঁদের আনা হচ্ছে।
আরও পড়ুনঃ আশা প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং ইনস্টিটিউট কাণ্ডে নয়া মোড়! পুলিশ প্রশাসনের কড়া পদক্ষেপ, জানুন বিস্তারিত
জানুয়ারি মাসে এই সেতুর শিলান্যাস করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সেতু সাগর দ্বীপের মানুষের কাছে গর্বের একটি বিষয়। সেই কারণে এই সেতু নির্মাণে কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য সরকার।
advertisement
advertisement
প্রসঙ্গত, প্রায় পাঁচ কিলোমিটার এই সেতুর দরপত্র ডেকে লার্সেন অ্যান্ড টুব্রো-কে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরাই এই সেতু নির্মাণ করবে। তার আগে আরও একবার নকশা যাচাই এবং নির্মাণকাজ চলাকালীন পর্যবেক্ষণের জন্য আরও একটি সংস্থাকে নিয়োগের প্রয়োজন হয়ে পড়ে। সেই কাজের দায়িত্ব কেন্দ্রীয় নবরত্ন সংস্থা রাইটসকে দেওয়া হচ্ছে। রাইটসের মাধ্যমে ডেনমার্কের ওই সংস্থাকে দিয়ে সেতুর নকশা চূড়ান্ত করার পথেই এগোচ্ছে রাজ্যের পূর্ত দফতর।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রায় ১৬৭০ কোটি টাকা বাজেটের এই সেতু তৈরির পর যাতে কোনওভাবেই অসুবিধা না হয় সেই জন্য এই ব্যবস্থা। ইতিমধ্যেই এই সেতুর অ্যাপ্রোচ রোডের জন্য সেতুর দুই দিকের জমি কেনা শেষ হয়েছে। এবার ‘অ্যাপ্রুভাল অব ডিজাইন’ এর ছাড়পত্র পেলেই মূল কাজ শুরু হয়ে যাবে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Feb 13, 2026 8:04 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Gangasagar Bridge: সাগরবাসীর গর্বের গঙ্গাসাগর সেতু নিয়ে বড় খবর! নকশা চূড়ান্ত করতে আসছে পৃথিবী বিখ্যাত সংস্থা, খতিয়ে দেখবে নিরাপত্তাজনিত ঝুঁকি










