advertisement

Murshidabad News: শহীদ সেনার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মা! বীর সন্তানের বীরত্বের কাহিনিতে গর্বে ভাসছে মুর্শিদাবাদ, জানলে আপনিও স্যালুট জানাবেন

Last Updated:

Murshidabad News: দেশ সেবার টানে প্রাণ দিয়েছিলেন মুর্শিদাবাদের তরুণ সেনানি। চাকরির মাত্র দু'বছরের মধ্যেই শহীদ হওয়া সেই বীর সন্তানের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন তাঁর মা। শোক ছাপিয়ে আজ সেখানে শুধুই গর্বের জয়গান।

+
বীর

বীর জওয়ানের মুর্তি উন্মোচন 

মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: শহীদ সন্তানের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মা, দার্জিলিংয়ে জঙ্গি হানায় শহীদ বিএসএফ জওয়ান চাঁদু ঘোষের স্মৃতিতে আবেগঘন কোহিতপুরে।
দেশমাতৃকার সেবায় প্রাণ উৎসর্গ করা বীর শহীদ বিএসএফ জওয়ান চাঁদু ঘোষের আবক্ষ মূর্তির উন্মোচন করলেন তাঁর ৮০ বছর বয়সী মা রাধারাণী ঘোষ। সামশেরগঞ্জ থানার অন্তর্গত প্রতাপগঞ্জ গ্রামপঞ্চায়েতের কোহিতপুর গ্রামে নিজ বাসভবনে এই আবেগঘন হয়ে পড়েন সকলেই।
advertisement
advertisement
১৯৮৮ সালের ১২ ফেব্রুয়ারি দার্জিলিংয়ে জেএনএলএফ জঙ্গিদের বিস্ফোরণে শহীদ হন ৭৬ ব্যাটালিয়নের বিএসএফ কনস্টেবল চাঁদু ঘোষ। দেশরক্ষার দায়িত্ব পালন করতে গিয়েই তিনি সর্বোচ্চ আত্মত্যাগ করেন। শহীদ চাঁদু ঘোষের জন্ম ১৯৬৪ সালে। সামশেরগঞ্জের কোহিতপুর গ্রামের বাসিন্দা প্রয়াত বৃন্দাবন ঘোষ ও রাধারাণী ঘোষের সন্তান ছিলেন তিনি। কাঞ্চনতলা জেডি ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ১৯৮৬ সালে বিএসএফে কনস্টেবল পদে যোগদান করেন। মাত্র দু’বছরের মধ্যেই দেশসেবার পথে আত্মবলিদান দেন এই তরুণ জওয়ান।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ছেলের স্মৃতিকে চিরঅম্লান করে রাখতে নিজ বাসভবনেই তাঁর আবক্ষ মূর্তি স্থাপন করেন পরিবার। বৃহস্পতিবার সেই মূর্তির উন্মোচন করেন মা রাধারাণী ঘোষ। উপস্থিত সকলের চোখে ছিল আবেগের জল, গর্ব আর শ্রদ্ধা। গ্রামবাসীদের কথায়, “চাঁদু ঘোষ আমাদের গর্ব। তাঁর আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে দেশপ্রেমের অনুপ্রেরণা জোগাবে।” দেশের জন্য আত্মোৎসর্গ করা এই বীর সন্তানের প্রতি আমরাও জানাই গভীর শ্রদ্ধা ও প্রণাম।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: শহীদ সেনার আবক্ষ মূর্তি উন্মোচন করলেন মা! বীর সন্তানের বীরত্বের কাহিনিতে গর্বে ভাসছে মুর্শিদাবাদ, জানলে আপনিও স্যালুট জানাবেন
Next Article
advertisement
Nipah Virus: শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
শেষ দেখাতেও নিপা-র ভয়! মারণ ভাইরাসে মৃত নার্সের দেহ গ্রামের বাড়িতে ফেরা নিয়ে সংশয়
  • নিপা ভাইরাসে আক্রান্ত নার্সের মৃতদেহ গ্রামে আনা নিয়ে সংশয় দেখা দিয়েছে।পরিবার সহ প্রতিবেশীদের ইচ্ছে শেষবারের মতো তাদের ঘরের মেয়েকে একবার দেখার। কিন্তু বাধ সাধছে নিপা ভাইরাস।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement