TRENDING:

Saraswati Puja 2026: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের হাতে তৈরি সরস্বতী প্রতিমা! দেখলেই পছন্দ হবে গ্যারান্টি, জলের দরে বিক্রি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে

Last Updated:

Saraswati Puja 2026: নদিয়া জেলা মৃৎশিল্পের জন্য দেশ-বিদেশে খ্যাত। এখানকার শিল্পীদের হাতে গড়া পুতুল, মূর্তি ও প্রতিমা রাজ্যের সীমানা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। জেলা জুড়ে রয়েছেন একাধিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: নদিয়া জেলা মৃৎশিল্পের জন্য দেশ-বিদেশে খ্যাত। এখানকার শিল্পীদের হাতে গড়া পুতুল, মূর্তি ও প্রতিমা রাজ্যের সীমানা ছাড়িয়ে বিদেশেও পাড়ি দেয়। জেলা জুড়ে রয়েছেন একাধিক রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী। বিশেষ করে কৃষ্ণনগর ও ঘূর্ণি অঞ্চল এই শিল্পের জন্য সুপরিচিত। সূক্ষ্ম কারুকাজ, বাস্তবধর্মী রূপ এবং নিখুঁত রঙের ব্যবহারে কৃষ্ণনগরের মাটির প্রতিমা আলাদা পরিচিতি পেয়েছে।
advertisement

সামনেই সরস্বতী পুজো। তার আগেই ব্যস্ত হয়ে উঠেছে কৃষ্ণনগরের মৃৎশিল্প পাড়া। ছোট-বড় নানা আকারের সরস্বতী প্রতিমা তৈরি করছেন শিল্পীরা। এই প্রতিমাগুলি শুধুমাত্র নদিয়া বা পশ্চিমবঙ্গেই নয়, দেশের বিভিন্ন রাজ্যেও পাঠানো হয়। সারা বছরই কৃষ্ণনগরের তৈরি প্রতিমার চাহিদা থাকে বলে জানান শিল্পীরা।

আরও পড়ুন: বিরাট স্বস্তি বীরভূমে! যান চলাচল শুরু তিলপাড়া ব্যারেজের বিকল্প রাস্তায়, কমল জনভোগান্তি

advertisement

তবে চলতি বছরে উৎপাদন তুলনামূলকভাবে কম হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে প্রতিমা শুকোতে সমস্যা হওয়ায় কাজ ব্যাহত হয়েছে বলে জানাচ্ছেন মৃৎশিল্পীরা। কৃষ্ণনগর রথতলা পালপাড়ার শিল্পী মনোজ পাল জানান, অন্যান্য বছরে তিনি প্রায় ৫০০ টি প্রতিমা তৈরি করতেন। কিন্তু এই বছর অতিরিক্ত ঠান্ডার জন্য তা সম্ভব হয়নি। চলতি মরশুমে তিনি প্রায় ৩৫০ টি প্রতিমা তৈরি করতে পেরেছেন। মনোজ পাল আরও বলেন, ঠান্ডার কারণে মাটির কাজ ঠিকভাবে বসছে না, শুকোতেও বেশি সময় লাগছে। ফলে সময়মতো অর্ডার পূরণ করা কঠিন হয়ে পড়েছে। তবুও শিল্পীরা আশা করছেন, আবহাওয়া অনুকূল হলে শেষ মুহূর্তে কিছুটা হলেও উৎপাদন বাড়ানো যাবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
গান গাইতে গাইতেই ছানা বিক্রি...! আয় বাড়ল Double,‌ ক্রেতাদের মন জয় করতে অভিনব কৌশল
আরও দেখুন

সব প্রতিকূলতার মাঝেও ঐতিহ্যবাহী এই মৃৎশিল্পকে বাঁচিয়ে রাখতে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন কৃষ্ণনগরের শিল্পীরা। তাদের হাতের ছোঁয়ায় তৈরি সরস্বতী প্রতিমা এবারও পুজোর মণ্ডপে শোভা পাবে এই আশাতেই দিনরাত এক করে কাজ করছেন তারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্তদের হাতে তৈরি সরস্বতী প্রতিমা! দেখলেই পছন্দ হবে গ্যারান্টি, জলের দরে বিক্রি হচ্ছে নদিয়ার কৃষ্ণনগরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল