advertisement

Leopard Attack: ডুয়ার্সের চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ! আতঙ্কিত স্থানীয়রা

Last Updated:

North Bengal news: ডুয়ার্সের ফের ধরা পড়ল চিতাবাঘ। বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়েছে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

চিতাবাঘ | প্রতীকী ছবি
চিতাবাঘ | প্রতীকী ছবি
রকি চৌধূরী, বানারহাট: ডুয়ার্সের বানারহাট ব্লকের দেবপাড়া চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। এদিন ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এদিন কাজে যোগ দিতে গিয়ে বাগানের শ্রমিকরা ৭৩ নং সেকশনে চিতাবাঘটিকে খাঁচাবন্দি অবস্থায় দেখতে পান।
খাঁচার ভিতর থেকে গর্জন শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। পরে কাছে গিয়ে নিশ্চিত হন, বনদপ্তরের পাতা ফাঁদেই আটকে পড়েছে চিতাবাঘটি। মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে এলাকায় এবং চিতাবাঘটিকে দেখতে ভিড় জমায় বহু মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। যথাযথ সতর্কতা অবলম্বন করে চিতাবাঘটিকে উদ্ধার করা হয়। এরপর সেটিকে জঙ্গলে নিয়ে গিয়ে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে স্বাভাবিক পরিবেশে ছেড়ে দেওয়া হয় বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে।
advertisement
advertisement
বন দফতর সূত্রে আরও জানা গিয়েছে, গত ছয় মাসে ডুয়ার্সের বিভিন্ন চা বাগান এলাকা থেকে এ নিয়ে মোট সাতটি চিতাবাঘ উদ্ধারের ঘটনা ঘটল। ফলে একদিকে যেমন বনকর্মীদের তৎপরতায় স্বস্তি মিলছে, অন্যদিকে বাগান শ্রমিকদের মধ্যে বাড়ছে আতঙ্ক। স্থানীয়দের দাবি, দেবপাড়া-সহ আশপাশের এলাকায় এখনও একাধিক চিতাবাঘের উপস্থিতি রয়েছে। সেই আশঙ্কায় বানারহাট ব্লকের অন্তর্গত বিভিন্ন চা বাগানে ইতিমধ্যেই পাঁচটি খাঁচা পেতে রেখেছে বন দফতর।
advertisement
এদিকে, শ্রমিকদের অভিযোগ, উদ্ধার হওয়া চিতাবাঘটি কয়েকদিন ধরেই বাগান এলাকায় ঘোরাফেরা করছিল। ফলে এখনো কাজের সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ কাটেনি। বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময় বাগানে কাজ করতে ভয় পাচ্ছেন অনেকেই। এই ঘটনায় বড়সড় বিপদ এড়ানো গেলেও ডুয়ার্সে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের আশঙ্কা যে ক্রমশ বাড়ছে, তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/জলপাইগুড়ি/
Leopard Attack: ডুয়ার্সের চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ! আতঙ্কিত স্থানীয়রা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement