East Bardhaman News: এক মিস কলেই চাঙ্গা হবে কর্মীদের মনোবল! জানেন কি সেই নাম্বার
- Reported by:Sayani Sarkar
- Published by:Ankita Tripathi
Last Updated:
এবার একটা মিস কলেই চাঙ্গা হবে কর্মীদের মনোবল। কিভাবে জানেন ? এবারে অভিনব প্রচার তৃণমূল কংগ্রেসের।জানেন সেই নাম্বার ?
advertisement
1/7

এবার একটা মিস কলেই চাঙ্গা হবে কর্মীদের মনোবল। কীভাবে জানেন? এবারে অভিনব প্রচার তৃণমূল কংগ্রেসের। সভা মঞ্চ থেকেই দেওয়া হচ্ছে নম্বর, মঞ্চ থেকে অভিনব কায়দায় প্রচার। জানেন সেই নম্বর? (ছবি ও তথ্য: সায়নী সরকার)
advertisement
2/7
মঞ্চ থেকেই দেওয়া হচ্ছে মিসকল দেওয়ার জন্য নম্বর, যার মাধ্যমে সরাসরি যুক্ত হওয়া যাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। পাশাপাশি সভামঞ্চে গাওয়া হচ্ছে একের পর এক গান। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন বাংলা গানের পাশাপাশি পাশাপাশি চলছে তৃণমূল কংগ্রেসের হিন্দি গানও।
advertisement
3/7
৫ ই এপ্রিল ২০২৬ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে রায়না বিধানসভা কেন্দ্রে প্রার্থী মন্দিরা দলুইয়ের সমর্থনে জনসভার আয়োজন করা হয় রায়নার শ্যামসুন্দর কলেজ গ্রাউন্ডে। সভামঞ্চে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা।
advertisement
4/7
সভায় উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্ত এদিন ভোর থেকেই বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি শুরু হয় জেলা জুড়ে। ঝড়বৃষ্টিকে উপেক্ষা করে উপছে পড়া ভিড় সভার মাঠে।
advertisement
5/7
রায়না বিধানসভার পাশাপাশি জেলার বিভিন্ন জায়গা থেকেও বহু কর্ম সমর্থক রায়নায় এসেছেন সভার স্থলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে। গাড়ি করে এসে মিছিল করে সভার স্থলে এসে পৌঁছাচ্ছেন কর্মী সমর্থকরা।
advertisement
6/7
সভাকে ঘিরে সাজোসাজো রব রায়নী জুড়ে। বিশেষ করে নজর কাড়ে তৃণমূলের প্রতীক আঁকা শাড়ি পড়ে ঢাক বাজিয়ে মহিলা ঢাকির দল নিয়ে মহিলাদের মিছিল। মিছিলে দেখা গেল অভিনব ছবি। তৃণমূলের প্রতীক আঁকা শাড়ি পড়ে মহিলা ঢাকির দল আজ পিছনে মহিলা কর্মী সমর্থকদের লম্বা লাইন। আবার কেউ আসছেন বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে।
advertisement
7/7
কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে মঞ্চে গাওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বাংলা ও হিন্দি বিভিন্ন গান। পাশাপাশি মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য 9738097380 নম্বরে মিসকল দেওয়ার জন্য আহ্বান জানান হয়। (ছবি ও তথ্য: সায়নী সরকার)
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: এক মিস কলেই চাঙ্গা হবে কর্মীদের মনোবল! জানেন কি সেই নাম্বার