TRENDING:

Palash Flower: পুরুলিয়ায় পলাশের দেখা নেই, কেন প্রকৃতির আগুন রঙ ফিকে? বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করলেন উদ্ভিদ বিভাগের বিশিষ্ট অধ্যাপক

Last Updated:

Purulia Palash Flower: পুরুলিয়া পর্যটনের অন্যতম আকর্ষণ পলাশ ফুল। তবে এই বছর মার্চে সেভাবে পলাশের দেখা নেই। কেন ফুটল না আগুন রাঙা পলাশ? বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করলেন সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের বিশিষ্ট অধ্যাপক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: রাজ্য পর্যটন মানচিত্রে গুরুত্বপূর্ণ জঙ্গলমহলের পুরুলিয়া জেলা। সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগে থাকে এই জেলাতে। কারণ বিভিন্ন ঋতুর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই জেলার রূপ পরিবর্তন হতে দেখা যায়। পুরুলিয়া পর্যটনের অন্যতম গুরুত্বপূর্ণ মরশুম হল মার্চ মাস। কারণ এই সময়ই পলাশের রঙে রাঙা হয়ে ওঠে সুন্দরী পুরুলিয়া। বহু পর্যটক শুধুমাত্র পলাশের টানেই এই সময় পুরুলিয়া বাড়ানোর প্ল্যান করে থাকেন।
advertisement

তবে এ বছরের চিত্রটা একেবারেই আলাদা। বিগত বছর গুলির ন্যায় বিপুল হাড়ে পলাশের দেখা নেই পুরুলিয়াতে। আর তাতেই মন ভার হচ্ছে পর্যটকদের। তবে কেন ফোটেনি পলাশ? কী কারণে এবছর পলাশের রঙে রঙিন হয়ে উঠল না পুরুলিয়া? তা নিয়ে সকলের মনেই রয়েছে নানান প্রশ্ন। যার বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরলেন পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিভাগের অধ্যাপক ডক্টর সুব্রত রাহা।

advertisement

আরও পড়ুনঃ গরম পড়তেই সুন্দরবনে পানীয় জলের হাহাকার! অকেজো নলকূপ, বেপাত্তা জলের গাড়ি, তবু তৃষ্ণা মেটাতে প্রশাসনেই আস্থা

অধ্যাপক জানান, যে কোনও ফুল ফোটার পিছনে একটি নির্দিষ্ট আলো ও অন্ধকারের অনুপাত প্রয়োজন। মাটিতে জল বা রস যদি বেশি থাকে বা অধিকাংশ দিন যদি মেঘলা আকাশ থাকে তাহলে পর্যাপ্ত আলোর অভাবে পলাশ ফুল ফোটে। কারণ পলাশ ফুলের জন্য যে পরিমাণ আলোর প্রয়োজন তা অনেকটাই কম রয়েছে। এছাড়াও মাটিতে রসের আধিক্য অনেকটাই বেশি রয়েছে এইবছর। ফলে পলাশ সেভাবে ফুটতে দেখা যাচ্ছে না জেলায়। পলাশ ফুটবে কিন্তু দেরি হবে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
যন্ত্রণা থেকে মুক্তি মিলবে এবার, বাঁকুড়ার হাসপাতালে বিনামূল্যে জীবন বদলে দেওয়ার উদ্যোগ
আরও দেখুন

পুরুলিয়া পর্যটনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত পলাশ। এই পলাশ ফুলকে কেন্দ্র করে জড়িয়ে রয়েছে পুরুলিয়ার পর্যটন ব্যবসা। তাই পলাশ কম ফোটার ফলে পর্যটকরা পুরুলিয়া থেকে মুখ ফেরাচ্ছেন। অনেকেই বেড়ানোর প্ল্যান বাতিল করেছেন। তবে এখনও পর্যন্ত বিপুল পরিমাণে পলাশ ফোটার আশায় রয়েছেন অনেকেই।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Palash Flower: পুরুলিয়ায় পলাশের দেখা নেই, কেন প্রকৃতির আগুন রঙ ফিকে? বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করলেন উদ্ভিদ বিভাগের বিশিষ্ট অধ্যাপক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল