TRENDING:

Murshidabad News: সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতেই মাথায় হাত! ১১ লাখ মানুষের নাম বিচারাধীন! কারণ জানলে চমকে যাবেন 

Last Updated:
SIR Supplementary List : এসআইআর সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। তার পরই সুতিতে হইচই পড়ে যায়। সেই তালিকা অনুযায়ী ১১ লাখ মানুষের নাম বাদ পড়ে যায়।
advertisement
1/5
সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত, তার পরই মাথায় হাত সুতির গ্রামবাসীদের! কারণ জানলে চমকে যাবেন
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতেই মাথায় হাত সুতি বিধানসভার জগতাই ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১১২ নম্বর বুথের ভোটারদের। সোমবার মধ্যরাতে তালিকা প্রকাশের পর এই কান্ড হবে তা বুঝতে পারেননি ভোটাররা। মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বেশি ছিল এই এগারো লক্ষ মানুষের নাম বিচারাধীন অবস্থায়।
advertisement
2/5
দেবিপুর গ্রামে ১১২ নম্বর বুথের মোট ভোটার সংখ্যা ৯৭৭ জন বিবেচনাধীন অবস্থায় ছিল ৫৯৪ জন। তার মধ্যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতেই দেখা যায় বিবেচনাধীন অবস্থা থেকে ১৬২ জনের নাম প্রকাশিত হয়েছে। পাশাপাশি ৪৩২ জনের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতেই মাথায় হাত পড়েছে গ্রামের অধিকাংশই মানুষদের।
advertisement
3/5
১১২ নম্বর বুথের ভোটারদের দাবি SIR এর নোটিস আসার পর সমস্ত নথি জমা করা হয় হেয়ারিং অফিসে। তারপরেও দেখা যায়, ৫৯৪ জনের নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে। প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হতেই মাথায় হাত পড়েছে সকলের। কোথায় গেলে কীভাবে এই সমস্যা সমাধান হবে, দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ জন।
advertisement
4/5
গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, আগামী ৩১ মার্চ ৫৯৪ জনের নাম বিবেচনাধীন অবস্থায় রয়েছে। তাদের কাগজ নিয়ে প্রশাসনের কাছে যেতে বলা হয়েছে। তবে তারা আদৌ ভোট দিতে পারব কিনা তা নিয়ে দুশ্চিন্তা গ্রামের বাসিন্দারা।
advertisement
5/5
বিস্তর টালবাহানার পর সোমবার রাত ১১টা ৫০ মিনিটে প্রকাশিত হয় SIR-এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। তবে এখনও কত বিবেচনাধীন নামের নিষ্পত্তি, তালিকায় সেই সংখ্যা অমিল। কত নাম বাদ পড়েছে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। বুথ অনুয়ায়ী দু’টি ভাগে তালিকাটি প্রকাশ করেছে কমিশন। নাম বাদ পড়া ভোটারদের জন্য আলাদা তালিকা বের করা হয়েছে।
বাংলা খবর/ছবি/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হতেই মাথায় হাত! ১১ লাখ মানুষের নাম বিচারাধীন! কারণ জানলে চমকে যাবেন 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল